CM Suvendu Adhikari
Bengal Liberty : সরকার বদলের পর এবার শিল্পায়নের নতুন রূপরেখা তুলে ধরল রাজ্য সরকার (CM Suvendu Adhikari)। দীর্ঘদিন ধরে শিল্পমহলের অভিযোগ ছিল, জমি জট, স্থানীয় স্তরে কাটমানি, প্রশাসনিক জটিলতা এবং অনুমোদন পেতে অযথা দেরি পশ্চিমবঙ্গে বিনিয়োগের পথে বড় বাধা। সেই পরিস্থিতি বদলে পশ্চিমবঙ্গকে গুজরাট ও তামিলনাড়ুর মতো শিল্পবান্ধব রাজ্যে পরিণত করার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হুগলির ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রির দ্বিতীয় ইউনিটের উদ্বোধন মঞ্চ থেকে শিল্পপতিদের জন্য জমি এবং প্রশাসনিক অনুমোদন সংক্রান্ত একাধিক বড় ঘোষণা করেন তিনি (CM Suvendu Adhikari)।

জমি নিয়ে আর কোনও সমস্যা নয়, সরাসরি জমি কিনে দেবে সরকার (CM Suvendu Adhikari)
শিল্পায়নের ক্ষেত্রে জমিই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় বলে মনে করে রাজ্য সরকার। সেই কারণেই নতুন জমি নীতির কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা ২০১৩ সালের জমি ক্রয় নীতি গ্রহণ করেছি। আমরা চাই না, আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় পলিসি চালু করেছি। সেই পলিসিতে আমরা বিএসএফকে জমি দিচ্ছি, রেলকে জমি কিনে দিচ্ছি, নতুন এয়ারপোর্টের জন্য জমি দিচ্ছি, একই ভাবে যে শিল্পপতিরা এখানে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য জমি কোনও সমস্যা হবে না। আমরা ডাইরেক্ট ল্যান্ড পারচেজ় স্কিমে জমি কিনে আপনাদের হস্তান্তর করব।”

১০০ কোটির বেশি বিনিয়োগে স্থানীয় অনুমতির প্রয়োজন নেই (CM Suvendu Adhikari)
বিনিয়োগকারীদের সবচেয়ে বড় সমস্যার জায়গা হিসেবে স্থানীয় প্রশাসনিক জটিলতাকেই চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি ঘোষণা করেন, ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে আর পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতির অনুমোদনের প্রয়োজন হবে না। মুখ্যমন্ত্রী বলেন, “১০০ কোটি টাকার বেশি যাঁরা বিনিয়োগ করবেন, কোনও পঞ্চায়েত, পুরসভা, কর্পোরেশন, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে অনুমোদন নিতে হবে না। যত গন্ডগোল ওইখানে। যত দাদাগিরি, হেনস্থা ওই খানে।” তিনি জানান, বড় বিনিয়োগকারীদের জন্য ‘সিঙ্গল উইন্ডো সিস্টেম’ চালু করা হবে। এই ব্যবস্থার মাধ্যমে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম (WBIDC), ভূমি দফতর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদসহ সংশ্লিষ্ট দফতরগুলি প্রয়োজনীয় ছাড়পত্র ও অনুমোদন দ্রুত প্রদান করবে।

আরও পড়ুন :
Anubrata Vs Kajal : কাজল-অনুব্রতকে এক ঘাটে জল খাওয়ালেন ঋতব্রত! যোগ দিচ্ছেন ঋতব্রত শিবিরে?

