Singur
Bengal Liberty : এক সময় যে সিঙ্গুরকে ঘিরে বাংলার শিল্পায়নের নতুন স্বপ্ন দেখেছিল গোটা রাজ্য, সেই স্বপ্নই জমি আন্দোলনের আবর্তে থমকে গিয়েছিল (Singur)। ২০০৬ সালে টাটা মোটর্সের ছোট গাড়ির কারখানা তৈরির উদ্যোগ সিঙ্গুরকে শিল্পের মানচিত্রে তুলে আনলেও, ২০০৮ সালে আন্দোলনের জেরে সেই সম্ভাবনার ইতি ঘটে। প্রায় দুই দশক পর ফের শিল্পায়নের নতুন বার্তা মিলছে হুগলিতে। সিঙ্গুর থেকে কয়েক কিলোমিটার দূরে ডানকুনিতে লাক্স হোসিয়ারি ইন্ডাস্ট্রিজের ৬০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর সেই আবহেই নতুন করে আশার আলো দেখছেন সিঙ্গুরবাসী। তাঁদের বিশ্বাস, ডবল ইঞ্জিন সরকারের শিল্পবান্ধব নীতির হাত ধরে একদিন হয়তো সিঙ্গুরের দীর্ঘদিন বন্ধ হয়ে থাকা জমিতেও গড়ে উঠবে নতুন শিল্প, ফিরবে কর্মসংস্থানের সুযোগ (Singur)।

বাংলাকে আবার বিনিয়োগে ভারত সেরা করে তুলতে বদ্ধ পরিকর মুখ্যমন্ত্রী (Singur)
ডানকুনিতে লাক্স কোজি ইন্ডাস্ট্রিজের দ্বিতীয় ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করে রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থান বৃদ্ধির রূপরেখা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে বাংলায় ফের বিনিয়োগের পরিবেশ তৈরি হচ্ছে। শিল্পের খরা কাটিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা গড়ার কাজ শুরু হয়েছে। রাজ্যে সিন্ডিকেট, কাটমানি ও তোলাবাজির সংস্কৃতি কমেছে বলেও দাবি করেন তিনি।
মুখ্যমন্ত্রীর কথায়, শুধু সরকারি চাকরি দিয়ে বেকারত্বের সমস্যা দূর করা সম্ভব নয়। তাই শিল্প, পরিষেবা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পকে কেন্দ্র করে কর্মসংস্থানের ‘ত্রিশক্তি’ তৈরি করতে চাইছে সরকার। আগামী কয়েক মাসে এক লক্ষ সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি ক্ষেত্রেও ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশ্বাস দেন তিনি।


