Ritabrata Banerjee
Bengal Liberty
সাংগঠনিক বিস্তারের পথে(Ritabrata Banerjee) আরও একধাপ এগোল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল। রাজ্য কমিটি ঘোষণার পর এবার বিভিন্ন জেলার সাংগঠনিক সভাপতিদের নাম ঘোষণা করা হলো। শনিবার প্রকাশিত তালিকায় রাজ্যের একাধিক জেলার নেতৃত্বের দায়িত্ব বণ্টন করা হয়েছে।

রাজ্যের একাধিক সাংগঠনিক জেলায় সভাপতি ঘোষণা(Ritabrata Banerjee)
ঘোষিত তালিকা অনুযায়ী, বীরভূমের জেলা সভাপতি করা হয়েছে অনুব্রত মণ্ডলকে। সুন্দরবনের দায়িত্বে রয়েছেন গণেশ মণ্ডল, বসিরহাটে বুরহানউল মুকদ্দিন লিটন, হাওড়া গ্রামীণে অরুণাভ সেন, হাওড়া সদরে সৃষ্টিধর ঘোষ, জঙ্গিপুরে ইমানি বিশ্বাস এবং বহরমপুর ও মুর্শিদাবাদের দায়িত্বে অপূর্ব সরকার।

কলকাতার সাংগঠনিক দায়িত্বেRitabrata Banerjee)
কলকাতার সাংগঠনিক দায়িত্বে উত্তর কলকাতায় সন্দীপন সাহা এবং দক্ষিণ কলকাতায় দেবাশিস কুমারকে রাখা হয়েছে। এ ছাড়া ডায়মন্ড হারবারে শুভাশিস দাস, কোচবিহারে রবীন্দ্রনাথ ঘোষ, পূর্ব বর্ধমানে রথীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানে নরেন্দ্র চক্রবর্তী, বাঁকুড়ায় রথীন বন্দ্যোপাধ্যায় এবং পশ্চিম মেদিনীপুরে প্রদীপ সরকার জেলা সভাপতির দায়িত্ব পেয়েছেন।

পাশাপাশি আলিপুরদুয়ারে বিনোদ মিঞ্জ, কৃষ্ণনগরে জেবের শেখ, জলপাইগুড়িতে মহুয়া গোপ, মালদহে প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরে সন্তোষ সিংহ, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার, দার্জিলিঙে রঞ্জন সরকার, রানাঘাটে দেবাশিস গাঙ্গুলি, দক্ষিণ দিনাজপুরে আনিসুর রহমান এবং আরামবাগে উত্তম কুণ্ডুকে জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলের প্রধান মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়েছে চাঁচলের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়ের নাম। জেলা কমিটি ঘোষণার মাধ্যমে রাজ্যজুড়ে সাংগঠনিক ভিত্তি আরও শক্ত করার বার্তা দিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির।

