ED
Bengal Liberty: আবারও সক্রিয় ইডি! সাত সকালে কয়লা পাচারের অভিযোগে পশ্চিমবঙ্গের আসানসোল, পুরুলিয়া সহ মোট ২০ জায়গায় অভিযানে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

নজরে পড়শি রাজ্য ঝাড়খণ্ডও (ED)
পাশাপাশি পড়শি রাজ্য ঝাড়খণ্ডে ২৪ জায়গায় জোরকদমে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি। সব মিলিয়ে ৪৫ যায়গায় বিরাট অভিযান কেন্দ্রীয় সংস্থার। সূত্রের খবর, আসানসোলের জয়দেব মণ্ডলের ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছে। একইসঙ্গে অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার ঘনিষ্ঠদের বাড়িতেও এদিন ভোর ৫ টা থেকে তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী দল।
