manoj agarrwal vs mamata banarjee
Bengal Liberty: পশ্চিমবঙ্গে অবিলম্বে এসআইআর (SIR) প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে আজই কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল সিইও দপ্তরের অবস্থান স্পষ্ট করে বলেন- ‘এসআইআর-এর কাজ ভালভাবে এগোচ্ছে এবং সময়মত শেষ হয়ে যাবে।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “এসআইআর স্থগিত করা হবে কিনা এটা ইসিআই দেখবে। সিইওর কাজ শুধুই কমিশনের নির্দেশ পালন করা মাত্র।

প্রসঙ্গত, (SIR)
জাতীয় নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এসআইআর সংক্রান্ত কাজে উদ্বেগ প্রকাশ করে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিলওদের ভয় দেখনো হচ্ছে। এমনকী চাপ দিয়ে ভুল তথ্য নথিভুক্ত করানো হচ্ছে। চিঠিতে জ্ঞানেশ কুমারের হস্তক্ষেপের দাবি জানান মুখ্যমন্ত্রী।
