Weather Alert
Bengal Liberty : বঙ্গোপসাগরে সক্রিয় নিম্নচাপ এবং তার সঙ্গে একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে কার্যত দুর্যোগের চেহারা নিয়েছে বাংলার আবহাওয়া (Weather Alert)। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বর্তমানে দক্ষিণবঙ্গের উপর অত্যন্ত সক্রিয় থাকায় রাজ্যের বিস্তীর্ণ এলাকায় চলছে দফায় দফায় ভারী বৃষ্টি। বুধবারও সেই পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও কয়েকটি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে আজও রাজ্যবাসীকে ভিজিয়েই রাখবে বর্ষা (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়াও কলকাতা, হাওড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায়ও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বর্ষণের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর জেরে এই বৃষ্টির দাপট বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এবং সংলগ্ন এলাকায় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

আরও পড়ুন :
Suvendu Adhikari: সীমান্ত সুরক্ষায় বড় পদক্ষেপ: বিএসএফ-কে১,০২৪ একর জমি দিল রাজ্য

