ভারত-বাংলাদেশ সীমান্তকে আরও সুরক্ষিত করতে বড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সীমান্তে প্রয়োজনীয় বেড়া নির্মাণের জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর হাতে মোট ১,০২৪.৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে রাজ্য সরকার।

হস্তান্তরিত এই জমিতে মোট ১৭২.৬ কিলোমিটার সীমান্ত জুড়ে বেড়া নির্মাণের কাজ করা হবে।মুখ্যমন্ত্রীর দাবি, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষা সরকারের অন্যতম অগ্রাধিকার। সেই লক্ষ্যেই জমি হস্তান্তরের দীর্ঘদিনের বকেয়া প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়েছে, যাতে বেড়া নির্মাণের কাজ আর বিলম্বিত না হয়।

সীমান্তে বেড়া নির্মাণে দ্রুত জমি হস্তান্তর Suvendu Adhikari
তিনি বলেন, “নিরাপদ সীমান্ত মানেই দেশের নিরাপত্তা আরও শক্তিশালী হওয়া।”জেলা ভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি জমি দেওয়া হয়েছে মুর্শিদাবাদে (৩৩৭ একর)। এরপরই রয়েছে যথাক্রমে—• উত্তর ২৪ পরগনা (২৪১.০৩ একর)• মালদা (১৭৬.৭৮ একর)• কোচবিহার (১৩৫.৩৩ একর)• নদিয়া (৯৫.১১ একর)• দক্ষিণ দিনাজপুর (২৬.৪১ একর)• উত্তর দিনাজপুর (৬.৬১ একর)• দার্জিলিং (৪.৩১ একর)• জলপাইগুড়ি (২.১৭ একর)

মুখ্যমন্ত্রী আরও জানান, সীমান্ত এলাকায় বেড়া নির্মাণ সম্পূর্ণ হলে অনুপ্রবেশ, চোরাচালান এবং সীমান্ত সংক্রান্ত অন্যান্য অপরাধ রোধে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সরকারের মূল লক্ষ্য, দ্রুত এই প্রকল্পগুলি সম্পন্ন করে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য আরও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তাকে নিশ্ছিদ্র করা।
আরও পড়ুনঃ আমফান থেকে শিক্ষক নিয়োগ! রাজ্যে দুর্নীতির তদন্তে ‘বিচারবিভাগীয় কমিশন’ গঠন রাজ্যের

