Kalighat Trinamool
Bengal Liberty
কালীঘাট তৃণমূলের প্রস্তাবিত কর্মসূচির জন্য ডোরিনা ক্রসিং বা এসপ্ল্যানেড পূর্ব— এই দুই স্থানের মধ্যে কোথায় অনুমতি দেওয়া যেতে পারে, তা নিয়ে রাজ্য সরকারকে স্পষ্ট অবস্থান জানাতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kalighat Trinamool)। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী, আজ দুপুর সাড়ে ১২টার মধ্যে এই বিষয়ে আদালতে সিদ্ধান্ত জানাতে হবে।

শুনানি অনুযায়ী আদালতের নির্দেশ Kalighat Trinamool
সূত্রের খবর, শুনানিতে আদালতে জানানো হয়েছে ওই দিন শহিদ মিনারে কংগ্রেসের কর্মসূচি রয়েছে। পাশাপাশি, তৃণমূলের বিক্ষুব্ধ গোষ্ঠীকে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচির অনুমতিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূলকে কোথায় কর্মসূচির অনুমতি দেওয়া হবে, সেই বিষয়েই আদালতের দ্বারস্থ হয় পক্ষটি। রাজ্যের তরফে জানানো হয়, একই এলাকায় ইতিমধ্যেই দু’টি কর্মসূচির অনুমতি দেওয়া হয়েছে। ফলে খুব কাছাকাছি আরও একটি কর্মসূচি হলে আইনশৃঙ্খলা রক্ষায় সমস্যা তৈরি হতে পারে। এ সময় বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, পর্যাপ্ত পুলিশ বাহিনী মোতায়েন করেও কি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়? এর জবাবে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল হাজরা মোড়ে কর্মসূচি করার প্রস্তাব দেন।
অন্যদিকে, কালীঘাট তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, ডোরিনা ক্রসিং, এসপ্ল্যানেড পূর্ব অথবা বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে – এই তিনটির মধ্যে কোনও একটি জায়গায় কর্মসূচির অনুমতি দেওয়া হোক। সব পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি জানান, তৃতীয় বিকল্পের বিষয়টিও রাজ্য সরকার বিবেচনা করতে পারে। দুপুরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।

