Mamata Banerjee
Bengal Liberty: শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে ২১ জুলাই কর্মসূচি করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে, ভিক্টোরিয়া হাউজের সামনে নয়,
বিড়লা প্লানেটরিয়াম সংলগ্ন এলাকার রাস্তায় এই কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল (Mamata Banerjee)। ২৫০০ লোক নিয়ে দুপুর ১২টা থেকে ৩:৩০ পর্যন্ত এই কর্মসূচির অনুমতি দিল হাইকোর্ট। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে কালীঘাট তৃণমূলকে ২০ জন স্বেচ্ছাসেবকের নাম পুলিশের কাছে জমা দেওয়ার নির্দেশ দিল উচ্চ-আদালত। কোর্টের নির্দেশ, সভাস্থল থেকে কিছুটা দূরেই স্কুল-কলেজ এবং হাসপাতাল আছে। রাস্তা দিয়ে যান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবকরা কাজ করবেন। বাড়তি সজাগ থাকতে হবে।
বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, বিড়লা প্ল্যাটেনিরিয়ামের সামনে এক দিকের রাস্তা ব্যবহার করতে কর্মসূচি করতে পারবে কালীঘাট তৃণমূল। অন্যদিকের রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে।
আদালতের অন্দরে এই নিয়ে রাজ্যের, মামলাকারী আইনজীবী এবং বিচারপতির কথোপকথন পড়ে নেওয়া যাক― (Mamata Banerjee)
রাজ্য: বিড়লা প্ল্যাটেনিরিয়ামের কাছে ৫০০ লোকের বেশি হলে অসুবিধা হবে। সেখানে স্কুল, কলেজ, হাসপাতাল রয়েছে। ২০০০ লোক হলে সুবোধ মল্লিক স্কোয়ার। ১০ হাজারের বেশি লোক হলে ব্রিগেড করতে হবে।
কল্যাণ: ভিক্টোরিয়া হাউজের সামনে প্রতি বছর করা হয়। সুবোধ মল্লিক স্কোয়ার আমরা করতে চাই না। নবান্নের সামনে করতে দিক অসুবিধা নেই। আসলে রাজ্য কর্মসূচির অনুমতি দিতে চাইছে না।
রাজ্য: ভিক্টোরিয়া হাউজে কর্মসূচি করা হ’ত। সেখান থেকে সুবিধা মল্লিক স্কোয়ার সামনেই। বিড়লা প্ল্যাটেনোরিয়াম বেশি দূরে।
কল্যাণ: ২০ হাজার

লোক হতে পারে আমাদের কর্মসূচিতে।
বিচারপতি সৌগত ভট্টাচার্য: তা-হলে ব্রিগেডে কর্মসূচি করুন।
কল্যাণ: ব্রিগেডে ১ লক্ষ লোকের কর্মসূচি হয়। গান্ধি মূর্তির পাদদেশে যাঁরা কর্মসূচি করছেন তাঁদের জন্য লোক বেঁধে দেওয়া হয়নি। শহিদ মিনারে কংগ্রেসের কর্মসূচিতেও লোক বেঁধে দেওয়া হয়নি। আমার ক্ষেত্রে কেন রাজ্য লোক নিয়ন্ত্রণ করছে?
রাজ্য: কংগ্রেসের কর্মসূচিতে ১০ হাজারের অনুমতি নেওয়া হয়েছে। গান্ধি মূর্তির পাদদেশে তৃণমূলের অন্য অংশ ৭০০-৮০০ জনের অনুমতি দেওয়া হয়েছে।
কল্যাণ: গান্ধি মূর্তির পাদদেশে এত লোকের অনুমতি দেওয়া হ’ল। সামনেই পার্কস্ট্রিট রয়েছে। সেখানে ২০০-র বেশি লোকের অনুমতি দেওয়া উচিত নয়।
বিচারপতি: আপনি নিশ্চিত যে আপনাদের কর্মসূচিতে ১০ হাজার লোক হবে? আপনারা আশা করছেন? যদি ২০০০ লোক হয় তবে ভেবে দেখতে পারি।
কল্যাণ: আমাদের কর্মসূচিতে ৫০০০ কম লোকের অনুমতি দেবেন না।
বিচারপতি: আমি ২৫০০ লোকের অনুমতি দিচ্ছি। দীর্ঘ দিন ধরে ওই কর্মসূচি করছেন ঠিকই। কিন্তু এখন পরিস্থিতির বদল ঘটেছে। আপনাদের অন্য গোষ্ঠী কর্মসূচি করছে। ওই দিন ৩টি কর্মসূচি রয়েছে।
কালীঘাট তৃণমূলের হয়ে মামলাটি করেন রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গত ২২ জুন পুলিশের কাছে ওই কর্মসূচি করতে চেয়ে আবেদন করা হয়েছিল।
আরো পড়ুন:-

