Mamata Banerjee
Bengal Liberty: মদনের শিবির বদল নিয়ে এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে অভিষেকের সব দোষ মাফ করলেন ‘কালীঘাট তৃণমূল’ নেত্রী (Mamata Banerjee)। বুধবার খালপাড় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে মদনের নাম না-করে বলেন, ‘গতকাল রাতে আমাকে মেসেজ করেছিল। ওর পরিবারকে সমন পাঠিয়েছে। তখনই বুঝেছিলাম চলে যাবে। কেউ পদত্যাগ করেনি, পদ থেকে আগেই সরিয়ে ফেলা হয়েছিল।’
শিবির বদল নিয়ে মদন মিত্র যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছেন, তখন মমতা ভাইপোর পাশে দাঁড়িয়ে বলছেন, ‘ওর সব দোষ মাফ।’ মমতার কথায়, ‘অভিষেক অনেক খারাপ, এটা একটা বাহানা হয়ে গিয়েছে। অভিষেকের বউ জেরার মুখোমুখি হতে CBI অফিসে বাচ্চা নিয়ে গিয়েছে। এতকিছু সহ্য করেছে। আপনারা সেটিং করে চলে গেলেন? অভিষেকের সব অন্যায় ক্ষমা হয়ে গিয়েছে। বাঘের মতো লড়ছে।’
রাজনৈতিক মহলের দাবি, যে অভিষেকের জন্য দলটা শেষ হয়ে গেল, তাঁর জন্য পিসির কান্না দেখে সত্যি হাসি পাচ্ছে। কারণ, অভিষেকের DJ বাজানোর বক্তব্যটাকেও মমতা ঘুরপথে সমর্থন করলেন। পিসির কথায়, ‘অভিষেক বলেছিল DJ বাজাবে। DJ তো সবাই বাজায়।’

সেটিংয়ের ইচ্ছে প্রকাশ মমতার? (Mamata Banerjee)
ফেসবুক লাইভে সেটিং প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে খালপাড়ের তৃণমূল নেত্রী কি মনের কথাটা মুখ ফস্কে বলে ফেললেন? বেশি কথা বলতে গিয়ে মমতার বক্তব্য, ‘‘আমি সেটিং করে নিলে এটা হ’ত না।’’ রাজনৈতিক মহলের প্রশ্ন, মমতা কি বিজেপির সঙ্গে সমঝোতা করতে চাইছিলেন? ভেবেছিলেন? না-হলে মুখ থেকে এই মন্তব্য বেরোনোর তো কোনও সুযোগ-ই ছিল না!

মদনদের বেইমান বলে আখ্যা (Mamata Banerjee)
মদন শিবির বদল করতেই মস্তিষ্কে তীব্র চাপ অনুভব করলেন মমতা। ক্ষোভের চোটে শিবির বদলকারীদের বেইমান বলে ক্ষোভ উগরে দিলেন। মমতার কথায়, ‘বেইমানদের জন্য আমি ক্ষমা চাইছি। এদের বিরুদ্ধে আগে কেউ রিপোর্ট করেনি। এখন অজানা সত্যিগুলো জানতে পারছি। যারা সেটিং করে ওয়াশিং মেশিনে যাচ্ছেন, তারা চোর ছিল। যাঁরা রক্ত দিয়েছেন, সেটিং নেতারাই তাঁদের অনেককে বাদ দিয়েছিল। তাঁরা ফিরে এসেছেন।’

নতুন দল গঠনের ইঙ্গিত মমতার (Mamata Banerjee)
কংগ্রেস থেকে বেরিয়ে বামেদের রাজত্ব শেষ করার উদাহরণ টেনে নতুন দল তৈরির ইঙ্গিত দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতা বলেন, ‘২০২৬-এ নতুন করে শুরু করার ক্ষমতা রাখি। ১৯৯৮ সালের ১ জানুয়ারি সিম্বল পেয়েছিলাম। ১৯৯৮ সালে আমরা ৮টা MP পাই। ১৯৯৯ সালে ৯ জন MP হয়। ২০০৪-এ একা ছিলাম। এখনও লোকসভার ৮ জন সাংসদ আছেন। রাজ্যসভায়ও MP আছেন। ফলে, বিজেপির বিরুদ্ধে নতুন করে লড়াই করার ক্ষমতা রাখি।’ প্রসঙ্গত, কয়দিন আগে Bengal Liberty এই মর্মে খবর প্রকাশ করেছিল। আজ মমতা কার্যত সেই খবরে সিলমোহর দিলেন।
উল্লেখ্য, অভিষেকের পাশে দাঁড়ানো থেকে শুরু করে আজ মমতা নতুন দল তৈরি প্রসঙ্গ যেভাবে উল্লেখ করলেন তাতে একটা বিষয় স্পট যে, ভাইপোর জন্য পিসির কপালে আরও দুঃখ আছে।
আরো পড়ুন:-
Spain Vs France review 2026: কোনো লড়াই ছাড়াই ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন!

