Suvendu Adhikari
Bengal Liberty: কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার সল্টলেকে আয়োজিত ‘জনতার দরবার’-এ নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তিনি আশ্বাস দেন, কামদুনি মামলার সঠিক বিচার হবে এবং সুপ্রিম কোর্টে শুনানির ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো বাধা সৃষ্টি করা হবে না (Suvendu Adhikari)।
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিহত কলেজছাত্রীর মা ও ভাই। তাঁদের সঙ্গে ছিলেন কামদুনি আন্দোলনের দুই পরিচিত মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল। পরিবারের দাবি শোনার পর শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার সুপ্রিম কোর্টে মামলাটি চাপা দিয়ে রেখেছিল। এবার নতুন করে এই মামলার আইনি প্রক্রিয়া শুরু হবে।”

জনতার দরবারে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ (Suvendu Adhikari)
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, কামদুনি মামলার ফাইল পুনরায় খোলা হবে। তাঁর অভিযোগ, তৎকালীন রাজ্য পুলিশ এই ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ নষ্ট করে দিয়েছিল। তিনি আরও জানান, সুপ্রিম কোর্টে বিচার চলাকালীন রাজ্যের আইনজীবীরা নির্যাতিতার পরিবারের পাশে থাকবেন এবং সরকারের পক্ষ থেকে এই মামলার কোনো বিরোধিতা করা হবে না।

উল্লেখ্য, ২০১৩ সালে উত্তর ২৪ পরগনার কামদুনিতে এক ২০ বছর বয়সী কলেজছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়। সেই ঘটনা গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনাস্থলে গেলে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভ ও বিক্ষোভের মুখে পড়েন। সেই প্রতিরোধের অন্যতম প্রধান মুখ ছিলেন টুম্পা কয়াল ও মৌসুমি কয়াল।
এদিন মুখ্যমন্ত্রীর এই জোরালো আশ্বাসের পর দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিচারপ্রত্যাশী পরিবারটি নতুন করে ন্যায়বিচারের আলো দেখতে শুরু করেছে।
আরো পড়ুন:-
Mamata Banerjee: অভিষেক নির্দোষ, দাবি পিসির। মদনের SMS মমতাকে

