West Bengal Rath Yatra
Bengal Liberty: রাত পোহালেই রথযাত্রা। মন্দির ছেড়ে মাসির বাড়ির উদ্দেশে যাত্রা করবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। ভক্তদের বিশ্বাস, মন্দিরের গর্ভগৃহের আসন ছেড়ে এই বিশেষ সময়ে ঈশ্বর স্বয়ং মানুষের দুয়ারে পৌঁছে যান (West Bengal Rath Yatra)। তাই প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে বাংলা-জুড়ে উৎসবের আবহে পালিত হয় রথযাত্রা। ওড়িশার পুরী জগন্নাথ দেবের রথযাত্রার জন্য জগৎবিখ্যাত হলেও, শ্রীচৈতন্যের এই পুণ্যভূমি বাংলাও বহু কাল ধরে রথের নিজস্ব ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে। প্রাচীন লোকগাথায় হুগলির মাহেশের মতো বহু ঐতিহ্যবাহী রথযাত্রার উল্লেখ পাওয়া যায়।

ঠিক কবে থেকে গড়াল বাংলায় রথের চাকা? (West Bengal Rath Yatra)
বাংলায় রথযাত্রার প্রচলন বহু প্রাচীন। ইতিহাসবিদদের মতে, ওড়িশার পুরীর জগন্নাথ সংস্কৃতির প্রভাব মধ্যযুগ থেকেই বাংলায় ছড়িয়ে পড়েছিল। বিশেষ করে পঞ্চদশ-ষোড়শ শতকে শ্রীচৈতন্য মহাপ্রভুর বৈষ্ণব আন্দোলনের হাত ধরে জগন্নাথদেবের আরাধনা ও রথযাত্রা বাংলায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। পরবর্তীকালে বিভিন্ন জমিদার, রাজপরিবার এবং বৈষ্ণব মঠের উদ্যোগে বাংলার নানা প্রান্তে রথযাত্রার সূচনা হয়, যা ধীরে ধীরে এক বিশাল জনোৎবে পরিণত হয়।

বাংলার ঐতিহ্যবাহী রথযাত্রা গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হুগলির মাহেশের রথযাত্রা। লোকশ্রুতি অনুযায়ী, ১৩৯৬ খ্রিস্টাব্দ নাগাদ এই রথযাত্রার সূচনা হয়েছিল, যা ভারতের অন্যতম প্রাচীন রথযাত্রা হিসেবে সমাদৃত। এছাড়া, কলকাতার ইসকনের রথযাত্রাও বর্তমানে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে (West Bengal Rath Yatra)। এর পাশাপাশি গুপ্তিপাড়া, শ্রীরামপুর, বর্ধমান, নবদ্বীপ, কৃষ্ণনগর, শান্তিপুর এবং বাঁকুড়ার বিভিন্ন প্রাচীন জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে শতাব্দীপ্রাচীন রথযাত্রার ঐতিহ্য আজও সমান জৌলুসে টিকে রয়েছে। ভক্তরা বহু দূর-দূরান্ত থেকে বাংলার এই ঐতিহাসিক রথগুলো দেখতে ছুটে আসেন। মহিষাদল রাজবাড়ির রথটি তার অনন্য ২১টি চূড়ার জন্য বিখ্যাত। সময়ের সঙ্গে সঙ্গে কিছুটা জৌলুস কমলেও, প্রাচীন নিয়ম মেনেই আজও সগর্বে ঘোরে বাংলার এই ঐতিহ্যবাহী রথগুলোর চাকা।
বাংলার রথের মেলা ও সংস্কৃতি

রথযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বাংলার মেলা, লোকসংস্কৃতি, কীর্তন, হস্তশিল্প ও গ্রামীণ অর্থনীতি। রথের দড়িতে জাতি-ধর্ম নির্বিশেষে একসঙ্গে টান দেন হাজার হাজার মানুষ। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি এই উৎসব সম্প্রীতি, মিলন এবং সামাজিক বন্ধনের এক অনন্য নিদর্শন। তাই রথযাত্রা কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি বাংলার ইতিহাস, সংস্কৃতি ও লোক-ঐতিহ্যের এক উজ্জ্বল অধ্যায়, যার সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার গ্রামীণ অর্থনীতির একটি বড় অংশও।
আরো পড়ুন:-
7th Pay Commission: সপ্তম বেতন কমিশনের পথে রাজ্য! পরবর্তী পে-কমিশনে প্রস্তাব পাঠানোর নির্দেশ

