Bengal Liberty
মধ্যপ্রাচ্যে ফের ভয়াবহ আকার(US Iran) নিচ্ছে আমেরিকা–ইরান সংঘাত। যুদ্ধবিরতির সম্ভাবনা কার্যত শেষ করে দিয়ে এবার ইরানের। গুরুত্বপূর্ণ তেল পরিবহন ব্যবস্থার উপর হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর কাছে ইরানের খার্গ দ্বীপমুখী একটি তেলবাহী ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে মার্কিন সামরিক সূত্রের দাবি। একই সঙ্গে তেহরান ও উত্তর ইরানের একাধিক সামরিক স্থাপনাতেও নতুন করে হামলা হয়েছে।

তীব্র হচ্ছে পরিস্থিতি(US Iran)
এই হামলার জবাবে দ্রুত পাল্টা আঘাত হানে ইরান। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয় কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলির দাবি।

মার্কিন প্রশাসনের দাবি(US Iran)
” আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতেই এই অভিযান চালানো হয়েছে। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, আমেরিকা সরাসরি যুদ্ধকে আরও বিস্তৃত করার চেষ্টা করছে এবং এর কড়া জবাব দেওয়া হবে।এই সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহনে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে এবং গোটা মধ্যপ্রাচ্য জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
আরো পড়ুন:-

