Bengal Liberty:
ফুটবল প্রেমীদের জন্য সুখবর। জেলায় জেলায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ জায়ান্ট স্ক্রিনে খেলা দেখানোর উদ্যোগ নীল রাজ্যে ক্রীড়া দফতর। ২০ জুলাই রাতেই স্পেন ও আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ। মানুষের উদ্দীপনার কথা মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন ক্রীড়া মন্ত্রী ড: ইন্দ্রনীল খাঁ। শুধু তাই নয় এই বিশেষ প্রকল্পের জন্য প্রতি জেলায় ১লক্ষ টাকা ধার্য করা হয়েছে বলেও জানা গেছে।

জেলা প্রশাসনকে পরিকাঠামো, নিরাপত্তা ও প্রচারের নির্দেশ
Fifa World Cup 2026
যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পাণ্ডের জারি করা নির্দেশিকা অনুযায়ী, ফিফা বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলি প্রতিটি জেলায় বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে। ফুটবল সংস্কৃতিকে আরও উৎসাহিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

জেলায় জেলায় উন্মাদনা তুঙ্গে
Fifa World Cup 2026
জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলা, নিরাপত্তার ব্যবস্থা করা এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে যথাযথ প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা একসঙ্গে বড় পর্দায় বিশ্বকাপের রোমাঞ্চ উপভোগ করার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ জইশ যোগের অভিযোগে গুজরাতে এটিএসের অভিযান! গ্রেফতার ৫

