Amit Shah
Bengal Liberty : রাজ্যে বিজেপি সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সফরের মূল বার্তা ছিল সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী করা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক থেকে শুরু করে বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময়, সব ক্ষেত্রেই গুরুত্ব পেয়েছে শিলিগুড়ি করিডর বা ‘চিকেনস নেক’। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর সীমান্ত সুরক্ষা ব্যবস্থার উদ্বোধন ও পর্যালোচনার মাধ্যমে নিরাপত্তা জোরদারের বার্তাও দেন তিনি (Amit Shah)।

বিএসএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় (Amit Shah)
শনিবার উত্তরবঙ্গের জুমাগাছ সীমান্ত চৌকিতে (বিওপি) পৌঁছে বিএসএফ-এর বীর জওয়ানদের সঙ্গে মতবিনিময় করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে বিএসএফ-এর একাধিক পরিকাঠামোগত প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসও করেন তিনি। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে শিলিগুড়ি করিডরের নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা এবং অনুপ্রবেশ রোধের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধানসভা নির্বাচনের প্রচারে সীমান্ত নিরাপত্তাকে অন্যতম বড় ইস্যু করেছিলেন অমিত শাহ। সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের দিকেই এবার জোর দিল কেন্দ্র।

অনুপ্রবেশ রুখতে নতুন ব্যবস্থা (Amit Shah)
সফরে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একাধিক আধুনিক সীমান্ত সুরক্ষা ব্যবস্থার প্রদর্শনীও ঘুরে দেখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর মধ্যে ছিল ইনফিলট্রেশন ওয়ার্নিং সিস্টেম, রেডিও-ভিত্তিক কাঁটাতারের অনুপ্রবেশ শনাক্তকরণ ব্যবস্থা, গেট ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং নতুন নকশার সীমান্ত বেড়া। এসব প্রযুক্তির কার্যকারিতা ও অপারেশনাল প্রস্তুতিও খতিয়ে দেখেন তিনি।
কেন্দ্রের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সীমান্তে শুধু ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়নি, প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থাও আরও শক্তিশালী করা হয়েছে। একসময় যে শিলিগুড়ি করিডর অনুপ্রবেশের জন্য উদ্বেগের কারণ ছিল, এখন সেটিকে নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার প্রতীক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই কাজ চলছে বলে কেন্দ্রের দাবি।
আরও পড়ুন :
Mamata Banerjee: নিজেকে ওয়াংচুকের সঙ্গে তুলনা! মমতার অনশন নাকি ভাঁওতাবাজি?

