weather update
Bengal Liberty
দক্ষিণবঙ্গের সমস্ত জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। দিনের বিভিন্ন সময় আকাশ মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার কিছু জায়গায় বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সময় খোলা মাঠ, জলাশয়, বড় গাছ বা বৈদ্যুতিক খুঁটির আশপাশে অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে। প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়াই ভালো এবং আবহাওয়ার সর্বশেষ সরকারি নির্দেশিকা অনুসরণ করুন।

উত্তরবঙ্গের আবহাওয়া Weather Update
উত্তরবঙ্গে রয়েছে আংশিক মেঘলা আকাশ। উত্তর জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ প্রায় সারাদিন একই রকম পরিস্থিতি বজায় থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে বিভিন্ন ছোট নদী ভরে যাওয়ার ফলে স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের বাড়তি সতর্ক নেওয়ার অনুরোধ রইল। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে, যা উত্তরবঙ্গের প্রবল বর্ষণ এবং দক্ষিণবঙ্গের গুমোট আবহাওয়ার পিছনে মূল কারণ বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

কলকাতার আবহাওয়া
রবিবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশে রোদের দেখা মিললেও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় সেদিন ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি চললেও আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

