at west bengal ceo office
Bengal Liberty: ডিসেম্বরের প্রথম দিনেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগাওয়ালের কাছে গুরুতর অভিযোগ বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারীর। তাঁর দাবি, “সিইও দফতর মোটেই সুরক্ষিত নয়।” সিইও’র কাছে বিরোধী দলনেতার অভিযোগ, তাঁকে কমিশনে প্রবেশে বাধা দিতে ডিসি সেন্ট্রাল ইন্দিরার নেতৃত্বে কয়েকশো পুলিশ অফিসার গেট আটক করে রেখেছিলেন
শুভেন্দুর আরও দাবি, ২৬ থেকে ২৮ নভেম্বর, এই তিন দিনের প্রত্যেকটি এন্ট্রির পর্যবেক্ষক, কমিশনের টেকনিক্যাল টিম এবং এআই ফটোস্ক্যানের মতো আধুনিক প্রযুক্তির মাধ্যমে করাতে অডিট করতে হবে।
উল্লেখ্য, এইদিন বিজেপির প্রতিনিধি দল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে দিল্লি-নিযুক্ত বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে সিইও দফতরে যান। অভিযোগ, সেই সময় দফতরের বাইরে উপস্থিত তৃণমূলপন্থী বিলওরা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান ও কালো পতাকা দেখান।কমিশনে যখন শুভেন্দু অধিকারী প্রবেশ করেন, তখন এই ভুয়ো BLO-রা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। উত্তপ্ত হয়ে ওঠে কমিশন চত্বর। তৈরি হয় তুলকালাম পরিস্থিতি। গোটা বিষয়টা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল বিস্তর।
