Prem Kumar
Bengal Liberty: বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হলেন সিনিয়র বিজেপি নেতা প্রেমকুমার। সোমবার পটনায় উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা ও সম্রাট চৌধুরীর উপস্থিতিতে মনোনয়ন জমা দেন তিনি। প্রো-টেম স্পিকার নরেন্দ্র নারায়ণ যাদব জানান, স্পিকার পদের জন্য প্রেমকুমারই ছিলেন একমাত্র প্রার্থী। সর্বসম্মতিতে ভোটাভুটির মাধ্যমে তাঁকেই বেছে নেওয়া হয়। মঙ্গলবার গয়া টাউনের আটবারের বিধায়ককে বিহারের ১৮তম স্পিকার হিসেবে ঘোষণা করা হয়।
উল্লেখ্য, দুই দশকেরও বেশি সময় ধরে মন্ত্রীত্বের অভিজ্ঞতা রয়েছে প্রেমকুমারের। শক্তিশালী জনসমর্থন ও রাজনৈতিক অভিজ্ঞতা তাঁকে স্পিকার হিসেবে বিহার বিধানসভায় দায়িত্ব পালনে আরও দৃঢ় করেছে।
