Opertaion Sagar Bandhu
৩ ডিসেম্বর, কলকাতা: সাইক্লোন ‘দিটওয়া’-র (Cyclone Ditwah) তাণ্ডবে কার্যত বিপর্যস্ত শ্রীলঙ্কা (Srilanka)। প্রাণহানির সঙ্গে সঙ্গে বিপুল ক্ষয়ক্ষতির মুখে দ্বীপরাষ্ট্র। বিপর্যয়ের মুখে মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা (HADR) কার্যক্রম জোরদার করতে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ কনটিনজেন্ট আজ শ্রীলঙ্কায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীর (Narendra Modi) নির্দেশে ‘অপারেশন সাগর বন্ধু’-এর (Operation Sagar Bandhu) অংশ হিসেবে এই পদক্ষেপ ভারতের।
ভারত সরকারের দ্রুত পদক্ষেপের ফলস্বরূপ, ভারতীয় বিমান বাহিনীর (IAF) একটি C-17 পরিবহন বিমানে মেডিক্যাল টিম, অত্যাধুনিক সরঞ্জাম সহ একটি স্বয়ংসম্পূর্ণ, মডুলার ফিল্ড হাসপাতাল (Modular Field Hospital), প্রায় ৭০ জন ডাক্তার ও সহায়ক কর্মী, এবং প্রয়োজনীয় যানবাহন কলম্বোয় অবতরণ করেছে।

মূল বিষয়গুলি:
সহায়তার কারণ: ঘূর্ণিঝড় ‘দিটওয়া’-এর প্রভাবে শ্রীলঙ্কায় (Srilanka) ব্যাপক বন্যা, ভূমিধস এবং পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার ফলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪১০-এ। প্রায় ১.৪ মিলিয়ন মানুষ বিপর্যস্ত।
মেডিক্যাল সহায়তা: এই ফিল্ড হাসপাতালগুলি দুর্গম অঞ্চলে দ্রুত চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। এর আগেও ভারতীয় বিমান বাহিনীর (IAF- Indian Air Force) C-130J বিমান জরুরি চিকিৎসা ও দুর্যোগ-প্রতিক্রিয়া সামগ্রী, সরবরাহ করেছে।
উদ্ধার অভিযান: ভারতীয় নৌবাহিনী (Indian Navy) ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (NDRF)-এর দলগুলি স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধারকাজ চালাচ্ছে। ইতিমধ্যে গর্ভবতী মহিলা সহ প্রায় ৪০০-র বেশি আটকে পড়া মানুষদের উদ্ধার করেছে NDRF সহ বাকি উদ্ধারকারী দল।
প্রতিবেশী নীতি: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar) এই সহায়তাকে ‘প্রতিবেশী প্রথম’ (Neighbourhood First) নীতির প্রতি ভারতের অঙ্গীকার এবং আঞ্চলিক সংহতির প্রতীক হিসাবে বর্ণনা করেছেন।
একাধিক নদীর জলস্তর বেড়ে প্লাবিত ঘরবাড়ি। শ্রীলঙ্কার এই কঠিন সময়ে দৃঢ়ভাবে তার পাশে দাঁড়িয়েছে ভারত (India)। উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে আরও সহায়তার জন্য প্রস্তুত ভারত।

