Howrah incident
Bengal Liberty: মঙ্গলবার দুপুরে পাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে জখম হল এক বালক। হাওড়ার ব্যাঁটরা থানার মাত্র একশো মিটার দূরে ভোলানাথ কবিরাজ লেন এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর প্রায় ৩টে নাগাদ মাঠেই বিস্ফোরণের ঘটনাটি ঘটে। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। পৌঁছেই দেখেন, এক বালক মাটিতে লুটিয়ে যন্ত্রণায় কাতর। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বোমার টুকরোও। জখম বালকের নাম রৌসন সিংহ।
পরিবার সূত্রে খবর, রৌসনের ডান হাত ও ডান চোখ গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই পুলিশ তদন্ত নেমেছে।
