Tulu Mondal
Tulu Mondal

Tulu Mondal : টুলুর আত্মীয় ইফাজুলের বাড়িতে মিলল একাধিক ট্রাঙ্ক! কী মিলল তাতে?

Bengal Liberty : বীরভূমের পাথর ব্যবসায়ী মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত আরও জোরদার হয়েছে (Tulu Mondal)। মঙ্গলকোটে তাঁর আত্মীয় ইফাজুল হকের বাড়িতে এদিন তল্লাশি চালায় পুলিশ। তালা ভেঙে চলে তল্লাশি। ইফাজুল হকের বাড়িতে, ঘরের তালা ভেঙে তল্লাশি চালায় পুলিশ। বাড়ির ভিতরে ট্রাঙ্ক ও ব্যাগ মিললেও সেগুলি ছিল ফাঁকা। তদন্তকারীরা বাড়ির বিভিন্ন নথি ও অন্যান্য তথ্য খতিয়ে দেখছেন। টুলু মণ্ডলের সম্পত্তি ও আর্থিক লেনদেনের সূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে (Tulu Mondal)।

Advertisement
Advertisement

সামনে আসছে আরও সাম্রাজ্যের বিস্তার (Tulu Mondal)

তদন্তে প্রতিদিনই সামনে আসছে টুলু মণ্ডলের বিপুল সম্পদের নতুন তথ্য। ইতিমধ্যেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা আরও ৪২.৫ কোটি টাকা ফ্রিজ করা হয়েছে। ফলে মোট ফ্রিজ হওয়া অর্থের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটি ৫০ লক্ষ টাকা। এর সঙ্গে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হওয়া নগদ টাকা ও সোনার বাজারমূল্য যোগ করলে মোট অঙ্ক ১৮৬ কোটিরও বেশি। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, টুলু মণ্ডলের নামে বা নিয়ন্ত্রণে রয়েছে ২১টি সম্পত্তি, প্রায় ৩০০ বিঘা জমি, সাতটি বড় বাড়ি, একটি ফার্মহাউস, অডি ও বিএমডব্লিউ-সহ ২৪৩টি গাড়ি, দুটি পেট্রোল পাম্প, একাধিক ইটভাটা, পার্কিং লট, তিনটি পাথর খাদান ও ক্রাশার। তদন্তে সোনার ও প্লাটিনামের গয়না, রুপো, টাকা গোনার মেশিন, কম্পিউটার, পেনড্রাইভ, সিপিইউ, চেকবই, রোড চালান, ডিসিআর এবং বিভিন্ন আর্থিক নথিও উদ্ধার হয়েছে।

Advertisement
Advertisement

সূত্রের দাবি, শুধু বীরভূম নয়, কলকাতার আরবানা আবাসনে টুলু মণ্ডলের বসবাস ছিল। এছাড়া সল্টলেক, নিউটাউন, বাগুইআটি, প্রিন্স আনোয়ার শাহ রোড, বেলেঘাটা-সহ কলকাতার একাধিক এলাকায় তাঁর নামে-বেনামে ফ্ল্যাট রয়েছে। নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে একটি অফিসও রয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। এমনকি দেশের অন্যান্য মেট্রো শহর ও বিদেশেও তাঁর সম্পত্তির হদিশ মিলতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/02/hamim-mondal-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury