Bengal Liberty:
শনিবার রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের সংবর্ধনা অনুষ্ঠানে কবি জয় গোস্বামীকে ঘিরে যে বিক্ষোভের ঘটনা ঘটে, তার রেশ রবিবারও অব্যাহত। ঘটনাকে কেন্দ্র করে সাহিত্য মহল থেকে রাজনৈতিক অঙ্গন—সব জায়গাতেই চলছে জোর আলোচনা। এ বার সেই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর দাবি, গত ১৫ বছরে রাজ্যে একের পর এক অন্যায় ও অবিচারের ঘটনায় জয় গোস্বামী নীরব ছিলেন। সেই কারণেই আজ সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তাঁকে।

তসলিমার সংবর্ধনা মঞ্চে কী ঘটেছিল? Taslima Nasrin in Kolkata
প্রায় ১৯ বছর পর কলকাতায় ফিরেছেন বিতর্কিত সাহিত্যিক তসলিমা নাসরিন। শহরে সেকুলার মিশনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী-সহ সাহিত্য ও সংস্কৃতি জগতের বহু বিশিষ্ট ব্যক্তি।
আরও খবর
মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বাক্স্বাধীনতার প্রসঙ্গ তুলে জয় গোস্বামীকে নিজের অগ্রজ বলে সম্বোধন করে মঞ্চে আসার অনুরোধ জানান তসলিমা। কিন্তু কবি মঞ্চের দিকে এগোতেই দর্শকদের একাংশ আপত্তি জানাতে শুরু করেন। বিক্ষোভের মুখে তিনি মাঝপথ থেকেই ফিরে গিয়ে নিজের আসনে বসে পড়েন।

কী বললেন তসলিমা? Taslima Nasrin in Kolkata
ঘটনার পর সাংবাদিক বৈঠকে তসলিমা নাসরিন বলেন, “আমি ভালোবেসে ওঁকে মঞ্চে ডেকেছিলাম। ওঁর রাজনৈতিক মত ভিন্ন হতে পারে, তার সঙ্গে আমার মিল নাও থাকতে পারে। কিন্তু উনি বাংলা সাহিত্যের একজন বড় কবি। আমাকে নিয়ে কবিতা লিখেছিলেন, সেটাই পড়তে চেয়েছিলেন। এমনটা হবে, আশা করিনি। আমি বারবার মুক্ত চিন্তা ও বাক্স্বাধীনতার কথা বলেছি। সেই পরিবেশ বজায় থাকলে ভালো লাগত।”
অগ্নিমিত্রার বক্তব্য Taslima Nasrin in Kolkata

ঘটনার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, “১৫ বছর ধরে যখন রাজ্যে একের পর এক অন্যায় হয়েছে, তখন তিনি চুপ ছিলেন। তাই আজ মানুষ তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন এবং বিক্ষোভ দেখাচ্ছেন।”
জয় গোস্বামীর প্রতিক্রিয়া Taslima Nasrin in Kolkata
এদিকে, ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয় গোস্বামী বলেন, “আমি ওই মঞ্চে থাকার অধিকারী নই। কারণ, গত ১৫ বছরে তসলিমাকে ফিরিয়ে আনতে আমি কোনও কথাই বলিনি। যাঁরা আমাকে ধিক্কার দিয়েছেন, তাঁরা ঠিকই করেছেন। কিন্তু তসলিমা ডাকলে আবার যাব। আবার অপমানিত হলেও যাব।”
ঘটনাকে ঘিরে বিতর্ক Taslima Nasrin in Kolkata
ঘটনাটি ঘিরে সাহিত্য ও সংস্কৃতি মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একাংশের মতে, বাক্স্বাধীনতার পক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট কবির প্রতি এমন আচরণ অনভিপ্রেত। অন্যদিকে, আরেক পক্ষের দাবি, অতীতের নানা ঘটনায় জয় গোস্বামীর নীরবতার কারণেই ক্ষুব্ধ মানুষের এই প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একই সঙ্গে, একজন মন্ত্রীর মন্তব্য নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ ট্রেড লাইসেন্স ছাড়াই টুলুর ব্যবসা? তদন্তে বিস্ফোরক নথি


