Bar Council
Bar Council

Calcutta High court : একসঙ্গে আট নতুন বিচারপতি কলকাতা হাইকোর্টে!

Bengal Liberty : একসঙ্গে আট জন নতুন বিচারপতির নিয়োগে বড় স্বস্তি পেল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)। গত দুই দশকেরও বেশি সময়ে একসঙ্গে এত সংখ্যক বিচারপতির নিয়োগের নজির নেই বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। রাষ্ট্রপতি ভবনের অনুমোদনের পর আগামী মঙ্গলবার নতুন বিচারপতিরা শপথ নিতে পারেন। এর ফলে দীর্ঘদিনের বিচারপতির শূন্যপদ কিছুটা হলেও কমবে এবং বিচারপ্রক্রিয়ার গতি বাড়বে বলে আশা আইনমহলের (Calcutta High court)।

Advertisement
Advertisement

রাষ্ট্রপতির অনুমোদন আট জনের নামে (Calcutta High court)

গত ১২ মে সুপ্রিম কোর্টের কলেজিয়াম কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য নয় জন আইনজীবীর নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছিল। সেই তালিকা থেকে আট জনের নিয়োগে চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাষ্ট্রপতি ভবন। নতুন বিচারপতি হিসেবে শপথ নিতে চলেছেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং রিশাদ মেদোরা।

Advertisement
Advertisement

মামলার নিষ্পত্তির ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে চলেছে! (Calcutta High court)

নতুন বিচারপতিরা শপথ নেওয়ার পর কলকাতা হাইকোর্টে কার্যরত বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪৯। যদিও অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২, ফলে এখনও বেশ কিছু পদ শূন্য থাকবে। তবুও এই নিয়োগ বিচারব্যবস্থার ওপর দীর্ঘদিনের চাপ কিছুটা কমাবে বলেই মনে করছেন আইনজীবীদের একাংশ। বর্তমানে কলকাতা হাইকোর্টের মূল বেঞ্চের পাশাপাশি নিয়মিত চলছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। সেখানে প্রতি ১৫ দিনের জন্য চার জন বিচারপতিকে দায়িত্ব পালন করতে যেতে হয়। একইভাবে আন্দামান ও নিকোবরের পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চেও বিচারপতিদের পাঠানো হয়। ফলে বিচারপতির ঘাটতির কারণে দীর্ঘদিন ধরেই আদালতের কাজের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল।

এই পরিস্থিতিতে দ্রুত নতুন বিচারপতি নিয়োগের দাবি দীর্ঘদিন ধরেই উঠছিল আইনজীবী মহল থেকে। রাষ্ট্রপতির অনুমোদনের পর সেই প্রক্রিয়া বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল বলে মনে করা হচ্ছে। নতুন বিচারপতিদের যোগদানের ফলে বিচারপ্রক্রিয়া আরও গতিশীল হবে এবং বিচারাধীন মামলার নিষ্পত্তির ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/08/07/tulu-mondal-9/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury