Bengal Liberty
কমনওয়েলথে(Asmita Dey) জুডোয় ইতিহাস গড়ার পরই বড় স্বীকৃতি। উত্তরপ্রদেশ পুলিশের সাব-ইনস্পেক্টর থেকে এবার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) পদে উন্নীত হতে চলেছেন ভারতীয় জুডোকা অস্মিতা দে।

কমনওয়েলথে ইতিহাস গড়েছেন অস্মিতা(Asmita Dey)
২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের ৪৮ কেজি জুডো বিভাগে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন অস্মিতা দে। কানাডার হেইডি কোয়াচকে হারিয়ে এই নজির গড়েন তিনি। কমনওয়েলথ গেমসের জুডোয় ভারতের প্রথম সোনাজয়ী হিসেবে নিজের নাম ইতিহাসের পাতায় তুলে নিয়েছেন এই ভারতীয় জুডোকা।
পুলিশের চাকরি থেকে এবার ডিএসপি(Asmita Dey)
খেলার পাশাপাশি উত্তরপ্রদেশ পুলিশের সাব-ইনস্পেক্টর হিসেবেও দায়িত্ব সামলাচ্ছেন অস্মিতা। ঐতিহাসিক সাফল্যের পর তাঁর কেরিয়ারে এবার আরও বড় পদোন্নতির দরজা খুলতে চলেছে। উত্তরপ্রদেশ পুলিশ তাঁকে ডিএসপি পদে উন্নীত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে।
আরও খবর
একসঙ্গে খেলাধুলা ও পুলিশের দায়িত্ব(Asmita Dey)
অস্মিতার এই সাফল্য ফের সামনে আনল খেলাধুলা এবং সরকারি চাকরি একসঙ্গে সামলে চলার অনন্য নজির। একদিকে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে সাফল্য, অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশের দায়িত্ব—দুই ভূমিকাতেই নজর কেড়েছেন তিনি। এবার ডিএসপি পদে উন্নীত হলে তাঁর কেরিয়ারে যোগ হবে আরও একটি নতুন অধ্যায়।



