Nadia District Council
Nadia District Council

Nadia District Council: অনাস্থা ঘিরে তৃণমূলে কোপ! ৬ বছরের জন্য সাসপেন্ড আরও ৩ সদস্য

Bengal Liberty

নদিয়া জেলা পরিষদে দলবিরোধী কার্যকলাপ  (Nadia District Council) এবং অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের অন্দরে সংকট আরও তীব্র হলো। পঞ্চায়েত বোর্ডে বিজেপির সভাধিপতি নির্বাচনে অংশ নেওয়ার অভিযোগে গতকালই জেলা পরিষদ সদস্য প্রণয় ঘোষ চৌধুরীসহ ৯ জনকে ৬ বছরের জন্য বরখাস্ত করেছিল শাসকদল। সেই বিতর্কের জের কাটতে না কাটতেই আজ ফের কড়া দলীয় শৃঙ্খলার কোপ পড়ল আরও তিন জেলা পরিষদ সদস্যের ওপর। দলবিরোধী কাজের অভিযোগে আজ নতুন করে কমলা খাতুন হালসানা, অনুভা মুখার্জী এবং টিনা ভৌমিক সাহাকে ৬ বছরের জন্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত ঘোষণা করেছে শীর্ষ নেতৃত্ব। পরপর দুই দিনে মোট ১২ জন জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে এই চরম শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হলো।

Nadia District Council
Nadia District Council

কালীঘাট পন্থী তৃণমূলের কৃষ্ণনগর সাংগঠনিক জেলায় সভাপতি মহুয়া মৈত্র একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। জেলা পরিষদে অনাস্থা প্রস্তাবে ভোট দান ঘিরে যেভাবে একের পর এক সদস্য তৃণমূলের দলীয় সিদ্ধান্তকে বুড়ো আঙুল দেখিয়ে বিরোধীদের মদত দিয়েছেন, তা কোনোভাবেই মেনে নিতে নারাজ ক্ষুব্ধ নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেতৃত্বের স্পষ্ট হুঁশিয়ারি, দলের অন্দরে থেকে বিশ্বাসঘাতকতা করা বা গদ্দারি করার কোনো সুযোগ দেওয়া হবে না। আগামী দিনে এই তালিকায় আরও একাধিক নাম যুক্ত হতে পারে বলে আভাস মিলছে। দলীয় শৃঙ্খলার প্রশ্নে কোনো আপস না করে প্রয়োজনে একাই লড়াই চালিয়েই যাওয়ার বার্তা দিয়েছে মহুয়া।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury