Bengal Liberty:
আলিপুরের ফুটবল উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়ার প্রসঙ্গ তুলে সরাসরি তৃণমূলকে আক্রমণ করেন তিনি। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, যে ব্যক্তিকে ঘিরে এখন এত বিতর্ক, তাঁকেই কেন ‘বঙ্গবিভূষণ’-এর মতো সম্মান দেওয়া হয়েছিল? কীসের ভিত্তিতে এই সম্মান দেওয়া হয়েছিল, তা নিয়ে তৃণমূলেরই প্রশ্ন তোলা উচিত বলে মন্তব্য করেন তিনি।

Suvendu on Mamata
চলতি বছরের ফেব্রুয়ারিতে তৎকালীন তৃণমূল সরকারের আমলে অনন্ত মহারাজকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য, একজন ‘স্বঘোষিত মহারাজ’-কে রাজ্যের সর্বোচ্চ নাগরিক সম্মানগুলির অন্যতম দেওয়ার সিদ্ধান্তের পিছনে কী যুক্তি ছিল? সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই আবার অনন্তের মন্তব্যের বিরোধিতা করে শ্যামবাজারে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন। এ কী দ্বিচারিতা? এই ঘটনা নিয়ে তৃণমূলের সমালোচনা করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মসমালোচনা করা দরকার বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আরও খবর
ঘটনায় তৃণমূলেরই সমালোচনা করা উচিত, কটাক্ষ মুখ্যমন্ত্রীর(Suvendu on Mamata )
নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের সাম্প্রতিক মন্তব্য ঘিরে বিতর্কের আবহেই মমতাকে মুখ্যমন্ত্রীর এই আক্রমণ। লাগাতার বিতর্কের পর বৃহস্পতিবার গভীর রাতে অনন্ত মহারাজ সমাজমাধ্যমে একটি বার্তা দেন। সেখানে নেতাজির প্রতি সম্মান জানিয়ে নিজের বক্তব্যের কারণে কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে দুঃখপ্রকাশ করেন তিনি। তাঁর এই বার্তার পরই অনন্ত মহারাজের অবস্থান নিয়েও নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে।

‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহারের সিদ্ধান্ত (Suvendu on Mamata)
নেতাজিকে নিয়ে মন্তব্যের জেরে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। সেই পরিস্থিতিতে কড়া অবস্থান নেয় রাজ্য সরকার। অনন্ত মহারাজকে দেওয়া ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি, নেতাজি সম্পর্কে সমাজমাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগে অনন্ত-ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের কথাও সামনে আসে।
এই পরিস্থিতিকেই হাতিয়ার করে এদিন তৃণমূলকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্যের মূল সুর, আজ বিতর্ক তৈরি হওয়ার পর ব্যবস্থা নেওয়া হলেও প্রশ্নটা আগে কেন ওঠেনি? যে ব্যক্তিকে তৃণমূল সরকার সম্মানিত করেছিল, তাঁকে সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মমতার এখন জবাবদিহি করা উচিত।
Suvendu on Mamata
নেতাজি-ইস্যুকে কেন্দ্র করে একদিকে অনন্ত মহারাজের বক্তব্যের বিরুদ্ধে কড়া অবস্থান, অন্যদিকে তাঁকে অতীতে দেওয়া সরকারি সম্মান নিয়ে তৃণমূলকে কাঠগড়ায় তোলার কৌশল—দুই দিক থেকেই রাজনৈতিক চাপ বাড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুনঃ ‘আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পত্তি’ মামলা! সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী


