Bengal Liberty
ইবোলা ভাইরাস মারণ মহামারিতে(Ebola Virus)পরিণত হয়েছে। প্রতি ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এখনও অবধি ২২০০ নাগরিকের মৃত্যু হয়েছে। এরই সঙ্গে এক হাজারেরও বেশি মানুষ প্রায় প্রতিদিন মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সম্প্রতি ইবোলা পরিস্থিতি নিয়ে আরও ভয়াবহ ইঙ্গিত দিল বিখ্যাত আন্তর্জাতিক পত্রিকা ‘নেচার মেডিসিন’। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, শুধু মানুষে-মানুষে সংক্রমণ নয়, এবার ইবোলা ছড়াচ্ছে প্রাণীদেহ থেকেও। যা রুখে দেওয়ার কোনও উপায় নেই।

কবে থেকে সংক্রমণ, কেন এই পরিস্থিতি(Ebola Virus)
এমনিতেই ইবোলার আতঙ্ক নতুন কিছু নয়। প্রায় প্রতিবছরই ইবোলা ভাইরাসের আতঙ্কে জেরবার হয় কঙ্গো। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই ইবোলার নতুন প্রজাতি। বিপদের নাম ‘বুন্ডিবুজিও স্ট্রেন’। মনে করা হচ্ছিল, এটাই ইবোলার সাম্প্রতিকতম ভ্যারিয়েন্ট। যার কোনও প্রতিষেধক এখনও নেই। এর আগে ইবোলা ভাইরাসের অন্যান্য স্ট্রেনকে রুখতে যেসব ভ্যাকসিন ছিল, তা আর কার্যকর হচ্ছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এটাই ইবোলার ভয়ংকরতম প্রাণঘাতী ভাইরাস। যা শুধু মানুষের সংস্পর্শে সংক্রমিত হচ্ছে না, প্রাণীর দেহ থেকেও ছড়িয়ে পড়ছে। আর সেটাই সবচেয়ে উদ্বেগের হয়ে দাঁড়িয়েছে এখন।
ছড়িয়ে পড়ার আশঙ্কা(Ebola Virus)
সম্প্রতি ‘নেচার মেডিসিন’ পত্রিকায় কঙ্গো, উগান্ডা, বেলজিয়াম-সহ বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীদের গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। তাতে জানা যাচ্ছে, ২০০৭ ও ২০১২ সালে ইবোলার যে প্রজাতি ছড়িয়ে পড়েছিল, এখনকার ‘বুন্ডিবুজিও স্ট্রেন’ তার চেয়ে বেশ আলাদা। এর ঘনঘন জিনগত পরিবর্তন হচ্ছে। সেই কারণে এতদিনকার চিকিৎসাবিজ্ঞানের নিয়ন্ত্রণে থাকছে না।
আরও খবর

এই নিয়ে গবেষণা কেন্দ্রে বিজ্ঞানীদের মতামত(Ebola Virus)
” ইবোলা ভাইরাসের প্রভাব কঙ্গো থেকে শুরু করে উগান্ডা, সুদান, জাম্বিয়াতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। এর ফলে মানুষের জীবনের অনিশ্চয়তার আশঙ্কা তৈরি হয়েছে। জেনেটিক গবেষণার ফল অনুযায়ী, ভাইরাসটি প্রায় স্বাধীনভাবে যে কোনও প্রাণী বা মানুষের শরীরে অবস্থান করছে। তার জন্য আগের কোনও প্রতিষেধক কাজ করছে না। বিশ্বের তাবড় তাবড় দেশকে আহ্বান জানাচ্ছি, কঙ্গো-সহ বাকি আফ্রিকান রাষ্ট্রগুলিকে সাহায্য করুন। তা না হলে একটি প্রজাতি ধীরে ধীরে ধ্বংসের মুখে চলে যাচ্ছে।” মারণ ভাইরাসের হাত থেকে আদৌ কি স্বস্তি মিলবে, নাকি ফের করোনা মহামারির মতোই আরেক মহামারির কবলে পড়বে গোটা বিশ্ব—এই নিয়েই তৈরি হয়েছে নতুন করে আলোচনা।



