Bengal Liberty:
পরিজন হারানোর শোক এখনও কাটেনি। তার মধ্যেই পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। গভীর সমুদ্রে ট্রলার ডুবে ১৫ মৎস্যজীবীর মৃত্যুর ঘটনার প্রায় দু’মাসের মধ্যেই মৃত মৎস্যজীবীদের পরিবারের একজন করে সদস্যের হাতে নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শনিবার রাতে দিঘায় থানার পাশের সভাগৃহে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন।

পাশে থাকার আশ্বাস (Suvendu Adhikari)
গত জুলাইয় মাসের মাঝামাঝি সময়ে ১৫ জন মৎস্যজীবীকে নিয়ে ‘মা কালী’ নামে একটি ট্রলার গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। নির্ধারিত সময়ের পরেও ট্রলারটি উপকূলে ফিরে না আসায় উদ্বেগ তৈরি হয়। পরিবারের সদস্য ও মৎস্যজীবী সংগঠনের তরফে বিষয়টি জানানো হয় প্রশাসনকে। এরপর পুলিশ ও উদ্ধারকারী দলের তৎপরতায় সমুদ্রে তল্লাশি শুরু হয়। উদ্ধার করা হয় একাধিক মৎস্যজীবীর দেহ। মৃতদের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার ৯ জন মৎস্যজীবী ছিলেন।
আরও খবর
এই মর্মান্তিক ঘটনার পরই মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছিলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে আর্থিক সাহায্যের পাশাপাশি পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে। সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হয় পরিবারের হাতে। এবার সেই প্রতিশ্রুতির দ্বিতীয় ধাপ হিসেবে তুলে দেওয়া হল নিয়োগপত্র।
শোকের সময়ে সরকারের এই উদ্যোগকে মানবিকতার নজির হিসেবেই দেখছে মৃত মৎস্যজীবীদের পরিবারগুলি। কারণ প্রিয়জনকে হারানোর ক্ষত কোনও সরকারি সাহায্যেই পূরণ হওয়ার নয়। কিন্তু সেই পরিবারের ভবিষ্যৎ যাতে অনিশ্চয়তার মধ্যে না পড়ে, সেই দায়িত্ব সরকার নিজের কাঁধে তুলে নেওয়ার বার্তা দিয়েছে এই পদক্ষেপে।

মানবিকতার দায়িত্ব (Suvendu Adhikari)
শুধু ঘোষণা নয়, ঘোষণার পর নির্দিষ্ট সময়ের মধ্যেই তা বাস্তবায়িত করা। এই বিষয়টিকেই বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মৎস্যজীবীদের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করার পর এবার তাঁদের একজন সদস্যের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে মুখ্যমন্ত্রী দেখালেন, বিপদের সময়ে সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি শুধু কথায় সীমাবদ্ধ থাকছে না।
মৃত মৎস্যজীবীদের পরিবারের কাছে তাই এই নিয়োগপত্র শুধুমাত্র একটি চাকরির কাগজ নয়, প্রিয়জন হারানোর পর তাঁদের ভবিষ্যতের নিরাপত্তার একটি আশ্বাসও। সমুদ্রের দুর্ঘটনায় পরিবারগুলির জীবনে যে অন্ধকার নেমে এসেছিল, সরকারি এই উদ্যোগ অন্তত সেই পরিবারগুলির সামনে নতুন করে ঘুরে দাঁড়ানোর একটি পথ তৈরি করল।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বার্তার পরই ‘অ্যাকশন’? যাদবপুরে বিতর্কিত দেওয়ালে সাদা প্রলেপ


