Bengal Liberty
বাংলাদেশের প্রধানমন্ত্রী(Donald Trump)তারেক রহমানকে বিশেষ চিঠি পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আগামী দিনে তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাতেরও আগ্রহ প্রকাশ করেছেন ট্রাম্প।

বোয়িং কেনায় খুশি ট্রাম্প(Donald Trump)
প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে বাংলাদেশের বোয়িং বিমান কেনার সিদ্ধান্তের প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই সিদ্ধান্তের জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প আশ্বস্ত করেছেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না। পাশাপাশি এই বিষয়টিতে তারেক রহমানের ব্যক্তিগত মনোযোগের জন্যও কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
শীঘ্রই সাক্ষাতের ইঙ্গিত(Donald Trump)
চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে খুব শিগগিরই দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই সাক্ষাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলেই মনে করা হচ্ছে।
আরও খবর
বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশাবাদী(Donald Trump)
শুধু বোয়িং নয়, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর বক্তব্য, বহু প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে। একইসঙ্গে বাংলাদেশের মানুষের প্রতি উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসাও জানিয়েছেন ট্রাম্প।

বাড়ছে ঢাকা-ওয়াশিংটন যোগাযোগ(Donald Trump)
ট্রাম্পের এই চিঠিকে বাংলাদেশ ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এর আগে ফেব্রুয়ারিতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাঁকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছিলেন ট্রাম্প। এবার বোয়িং কেনার সিদ্ধান্তের প্রশংসা এবং ভবিষ্যতে সাক্ষাতের আগ্রহ—দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
ভারতের জন্য কতটা উদ্বেগের কারণ(Donald Trump)
কিরগিজস্তানের বিশকেকে২৬তম সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানেই ভারত ও রাশিয়ার মধ্যে তীব্র আলোচনার মধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য চিঠি লিখে বার্তা দেওয়া খুবই কৌশল মেনেই করা হয়েছে।কারণ সম্প্রীতি ভারত ও আমেরিকার মধ্যে নানান বিষয় কে কেন্দ্র করে বারংবার উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। অন্যদিকে বাংলাদেশের সঙ্গেও বিগত বছর ধরেই সম্পর্ক তলানিতে এসেছে থেকেছে।এমনকি সরকারের বদলানোর পরেও পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি তাই কি চিঠি লিখে বাংলাদেশ কে কাছে টেনে ভারতের উদ্দেশ্য বিশেষ কোনো বার্তা দেওয়ার চেষ্টা চলছে এই নিয়েই আন্তর্জাতিক মহলেও চলছে আলোচনা।



