Bengal Liberty : নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে ভিজছে বাংলা (Weather Alert)। কলকাতা থেকে জেলা-বেশ কয়েকটি জায়গায় টানা বৃষ্টির জেরে জল জমে জনজীবন কার্যত বিপর্যস্ত। কোথাও রাস্তায় জল, কোথাও আবার নিত্যযাতায়াতে তৈরি হচ্ছে সমস্যা। এরই মধ্যে স্বস্তির খবর নেই। আপাতত বৃষ্টির এই দাপট অব্যাহত থাকবে বলেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের স্পেশাল বুলেটিন অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশা, ঝাড়খণ্ড ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। তার প্রভাবেই বুধবারও কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে (Weather Alert)।

দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
নিম্নচাপের প্রভাবে বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনায় বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ফলে রাস্তায় বেরনোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। টানা বৃষ্টির কারণে নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কাও রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট কমছে না। বুধবার উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ভারী বর্ষণের সম্ভাবনায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ফলে আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে, নিম্নচাপের প্রভাবে আপাতত বাংলাজুড়ে বর্ষার দাপট অব্যাহত। কলকাতা থেকে পাহাড়-বুধবারও বৃষ্টির ভ্রুকুটি থাকছে একাধিক এলাকায়।
আরও খবর

আরও পড়ুন :
https://bengalliberty.com/2026/09/02/mahua-moitra-13/


