Weather Alert
Weather Alert

আজই কি বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গে? মেঘলা আকাশের মাঝেই বড় পূর্বাভাস হাওয়া অফিসের

বৃহস্পতিবার একাদশীতে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির আশঙ্কা নেই। দিনের অধিকাংশ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ মূলত পরিষ্কার থাকলেও বিকেলের দিকে কোথাও কোথাও আংশিক মেঘের দেখা মিলতে পারে। তবে সেই মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা আপাতত খুবই কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মোটের উপর শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে। তবে মাসের শেষ সপ্তাহে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। আগামী ২৭ অক্টোবর থেকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকায় মাসের শেষ দিকে আবহাওয়ার পরিবর্তনের দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই পরিস্থিতি বজায় থাকতে পারে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও। অর্থাৎ, আগামী কয়েক দিন উত্তর ও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে মাসের শেষ দিকে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। ফলে আপাতত শুষ্ক আবহাওয়া থাকলেও আগামী কয়েক দিনের পূর্বাভাসের দিকে নজর রাখা জরুরি।

Dipsikha Mandal
দীপশিখা মণ্ডল

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ২০২৩ সালে সাংবাদিকতা জগতে প্রবেশ। ETV ভারত, এক্সপ্রেস নিউজ ঘুরে এখন বেঙ্গল লিবার্টি-তে। বিনোদন, দেশ দুনিয়ার খবরের প্রতি আগ্রহ রয়েছে। ঝোঁক বেশি রাজ্য এবং জেলার খবরে। ফটোগ্রাফিতেও সময় কাটে। অসময়ের সঙ্গী বই আর সিনেমা। নেশার বস্তু কফি, প্রকৃতি আর কবিতা।