Cyclone Update
Cyclone Update

লক্ষ্মীপুজো কাটতেই কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড়? বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি

Bengal Liberty : উৎসবের মরশুম শেষ হতে না হতেই ফের কি দুর্যোগের কালো মেঘ? লক্ষ্মীপুজো পেরোলেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নতুন নিম্নচাপ। আর সেই নিম্নচাপকে ঘিরেই এবার বাড়ছে আবহাওয়াবিদদের নজরদারি। অক্টোবরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিবর্তন ঘিরে তৈরি হয়েছে নতুন করে জল্পনা। তবে এই নিম্নচাপ আদৌ ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত কোনও পূর্বাভাস নেই।

বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৩ অক্টোবর নাগাদ দক্ষিণ-পূর্ব এবং সংলগ্ন মধ্য-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগরের উত্তরাংশে থাকা ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হতে পারে। পরবর্তীতে নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

অক্টোবর থেকে ডিসেম্বর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল সময়। ফলে নতুন করে নিম্নচাপ তৈরির খবরে স্বাভাবিকভাবেই বাড়ছে কৌতূহল। তবে নিম্নচাপ তৈরি হওয়া মানেই ঘূর্ণিঝড় নয়। তার শক্তি, গতিপথ এবং সমুদ্রের পরিবেশের উপর নির্ভর করবে পরবর্তী পরিস্থিতি। আপাতত ঘূর্ণিঝড় তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত নয়।

সব মিলিয়ে, লক্ষ্মীপুজোর পর বঙ্গোপসাগরের পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর। নতুন নিম্নচাপের গতিপ্রকৃতি স্পষ্ট হলেই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা ও উপকূলে তার প্রভাব সম্পর্কে আরও নির্দিষ্ট ছবি পাওয়া যাবে।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।