Delhi
Delhi

Delhi : সত্য নিকেতনে বাড়ি ধসে মৃত্যু বেড়ে ৬, শোক মোদি-মুর্মুর

Bengal Liberty : দিল্লির সত্য নিকেতনে আচমকাই ভেঙে পড়ে ছ’তলা একটি বাড়ি (Delhi)। মুহূর্তের মধ্যে কংক্রিটের বিশাল স্তূপে পরিণত হয় গোটা বাড়িটি। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। উদ্ধার করা সম্ভব হয়েছে ৫ জনকে। তবে ধ্বংসস্তূপের নীচে আরও ৪০-৫০ জন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অন্যদিকে, বাড়ি ধসে পড়ার ঘটনায় দিল্লি ও কেন্দ্রের বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলেছে কংগ্রেস (Delhi)।


শোক মোদি-মুর্মুর (Delhi)

সত্য নিকেতনের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, দিল্লির সত্য নিকেতনে ভবন ধসে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা এই ঘটনায় তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী। আহতদের দ্রুত আরোগ্য কামনা করার পাশাপাশি তিনি জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণের কাজ চালাচ্ছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সাহায্য করা হচ্ছে।


রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তাঁর কথায়, দিল্লিতে বাড়ি ধসে পড়ার ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। মৃতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাষ্ট্রপতি।

Advertisement
Advertisement

বিজেপিকে নিশানা কংগ্রেসের (Delhi)

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, প্রতিটি শিক্ষার্থীর জীবন অমূল্য। যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন। একইসঙ্গে প্রশাসনের কাছে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ঘটনাটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, এটি এড়ানো সম্ভব ছিল এমন একটি মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতি রয়েছে কি না, তা খতিয়ে দেখারও দাবি উঠেছে বিরোধী শিবির থেকে।

Advertisement
Advertisement

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/06/delhi-building-collapse-2/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury