Delhi hostel collapse
Delhi hostel collapse

Delhi hostel collapse : হোস্টেল ধসে শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় সিজেপি-র প্রশ্নের মুখে মোদি সরকার

Bengal Liberty : দক্ষিণ দিল্লির সত্য নিকেতন এলাকায় পাঁচতলা একটি পেইং গেস্ট হোস্টেল ধসে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে (Delhi hostel collapse)। ধ্বংসস্তূপের নীচে বহু শিক্ষার্থী আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের একেবারে পাশেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে পড়েছে ছাত্রাবাসগুলির নিরাপত্তা এবং প্রশাসনিক নজরদারি। দুর্ঘটনার পরই দিল্লির সমস্ত ছাত্রাবাস ও পিজি-র নিরাপত্তা অডিট করার দাবি উঠেছে। ‘ককরোচ জনতা পার্টি’-র পক্ষ থেকেও প্রশাসনিক জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে (Delhi hostel collapse)।

Delhi hostel collapse
Delhi hostel collapse

সংস্কারের সময়ই ধস? (Delhi hostel collapse)

দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের সামনে ‘হোস্টেল ডেজ’ নামে পরিচিত ওই ভবনটিতে মোট ১৫টি ঘর ছিল। প্রতিটি ঘরে দুই থেকে তিন জন করে শিক্ষার্থী থাকতেন বলে জানা গিয়েছে। স্থানীয়দের অভিযোগ, ভবনের নীচতলায় সংস্কারের কাজ চলছিল। সেই সময়ই আচমকা পাঁচতলা ভবনটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন আবাসিকরা।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় সিজেপি-র প্রতিনিধি দল। উদ্ধারকাজে সহযোগিতা করার পাশাপাশি প্রশাসনিক গাফিলতির অভিযোগে সরব হন দলের সদস্যরা। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগান। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারের চেষ্টা চলছে।

ঘটনার পর থেকেই ভবনটির নির্মাণ এবং সংস্কারের কাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকা, নির্মাণকাজের সময় নিয়ম মানা হয়েছিল কি না এবং সংশ্লিষ্ট প্রশাসনের তরফে নিয়মিত পরিদর্শন করা হয়েছিল কি না-এই সব প্রশ্নের উত্তর খুঁজছে সংশ্লিষ্ট মহল।

Advertisement
Advertisement

প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন CJP-র (Delhi hostel collapse)

এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে ছাত্র নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী সম্প্রতি দিল্লি বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেও বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্রাবাস ও শিক্ষার পরিকাঠামোর নিরাপত্তা নিয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। সিজেপি নেতৃত্বের দাবি, রাজধানীর মতো জায়গায় পড়াশোনা করতে এসে যদি শিক্ষার্থীদের অনিরাপদ ভবনে বসবাস করতে হয়, তাহলে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। দলটির পক্ষ থেকে দিল্লির সমস্ত ছাত্রাবাস ও পিজি-র সেফটি অডিট করার দাবি জানানো হয়েছে।

Advertisement
Advertisement

সিজেপি নেতৃত্বের বক্তব্য, রাজনৈতিক পরিকাঠামো বা জাঁকজমকপূর্ণ দলীয় কার্যালয় নির্মাণের পাশাপাশি দেশের ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ আবাসন এবং উন্নত শিক্ষা পরিকাঠামো নিশ্চিত করাও সরকারের সমান গুরুত্বপূর্ণ দায়িত্ব। তদন্তের মাধ্যমে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায় নির্ধারণের পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা রুখতে দ্রুত নিরাপত্তা অডিট ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি উঠছে।

আরও পড়ুন :

https://bengalliberty.com/2026/09/07/delhi/

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury