France Town Hall
France Town Hall

আগুনে পুড়ে ছাই ফ্রান্সের টাউন হল

Bengal Liberty : দুই বিশ্বযুদ্ধের সময়ও ঠিক ছিল। কিন্তু এবারে আর রক্ষা পেল না। এবার জনতার বিক্ষোভে পুড়ে ছাই হয়ে গেল ফ্রান্সের লিমোজ শহরে ১৪০ বছরের পুরনো ঐতিহ্যশালী টাউন হল। ভবনটিতে আগুন লাগানোর আগে লুঠতরাজ চলে বলে খবর।
শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়া ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল ফ্রান্স। এখন অহিংস আন্দোলন সহিংস রূপ নিয়েছে। ব্যাপক ভাঙচুর, লুঠপাট ও অগ্নি সংযোগের মতো ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, বিক্ষোভে অংশ নিয়েছেন প্রায় ৫ লক্ষ ৫০ হাজারেরও বেশি মানুষ।

যদিও শ্রমিক ইউনিয়নের দাবি, দেশ জুড়ে পথে নেমেছিলেন ৮ লক্ষেরও বেশি মানুষ। বিক্ষোভের রোষ গিয়ে পড়ে ঐতিহ্যবাহী টাউন হলের ওপর। বিপুল সংখ্যক বিক্ষোভকারীকে রুখতে পারেনি পুলিশ। শুধু টাউন হলই নয়, শনিবার রাতে প্যারিস, মার্সেই, নিস, নত, বোর্দো, তুলুজ সহ বিভিন্ন পহরে সুপার মার্কেট, ফার্মেসি, পোশাকের শোরুম, চশমার দোকান ও ইলেক্ট্রক্যাল পণ্যের দোকানে লুঠপাট চালানো হয় বলে অভিযোগ উঠেছে। পুলিশের তরফে জানানো হয়েছে, হিংসায় জড়িত থাকার ঘটনায় ১২০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এখনও পর্যন্ত ১৫০ জন পুলিশকর্মী আহত হয়েছেন।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।