Bengal Liberty: নগদে বাড়ি করা বা যানবাহন কেনা অনেকের পক্ষেই সম্ভব হয় না! তাই ঋণ নিতে হয়। কিন্তু ঋণ নিয়ে সম্পত্তি কেনার ক্ষেত্রে এবার আমজনতার মাথায় হাত! কারণ, আশঙ্কা ছিলই। রেপো রেট বৃদ্ধির পরই বিভিন্ন ব্যাঙ্ক বাড়ি-গাড়ির ঋণের উপর সুদের হার বৃদ্ধি করবে। সেই আশঙ্কায় সত্যি হল। উৎসবের মরসুমে ঊর্ধ্বমুখী হল বাড়ি ও গাড়ির সুদ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া-সহ পাঁচটি ব্যাঙ্ক ইতিমধ্যেই সুদের হার বৃদ্ধির কথা জানিয়ে দিল। হোম লোনের সুদের হার ০.২৫ শতাংশ বাড়িয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক এসবিআই। ১৫ অক্টোবর থেকে নতুন হার কার্যকর হয়েছে। এর ফলে রেপো রেটের সঙ্গে যুক্ত ঋণের মাসিক কিস্তি ‘ইএমআই’ বাড়তে পারে।
কতটা চাপ বাড়ল ঋণগ্রহীতাদের
কেন্দ্রীয় ব্যাঙ্ক ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বৃদ্ধির কথা ঘোষণার পর ঋণের সুদের হারে পরিবর্তনের কথা ঘোষণা করল পাঁচটি কেন্দ্রীয় ব্যাঙ্ক। এসবিআই, পিএনবি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা এবং কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, অক্টোবর থেকেই সুদের হার বৃদ্ধি করছে তারা। ফলে এক্সটার্নাল বেঞ্চমার্ক লিঙ্কড রেট ৭.৯০ শতাংশের সঙ্গে প্রযোজ্য অতিরিক্ত হার থেকে বেড়ে ৮.১৫ শতাংশের সঙ্গে অতিরিক্ত হার হয়েছে। অন্যদিকে, রেপো লিঙ্কড লেন্ডিং রেট ৭৭.৫০ শতাংশ থেকে বেড়ে ৭.৭৫ শতাংশ হয়েছে। সাধারণ হোম লোনের সুদের হার এখন ৭.৫০ থেকে ৮.৮০ শতাংশের মধ্যে। তবে ঋণগ্রহীতার প্রোফাইল অনুযায়ী প্রকৃত সুদের হার বদলাতে পারে বলে জানা গিয়েছে। ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, আরবিআই-এর পলিসি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ার পরই এই পরিবর্তন করা হয়েছে।
অক্টোবরে আরবিআইয়ের মানিটারি পলিসি কমিটি রেপো রেট ০.২৫ শতাংশ পয়েন্ট বাড়িয়ে ৫.২৫ শতাংশ থেকে ৫.৫০ শতাংশ করেছে। প্রায় চার বছরের মধ্যে এই প্রথম রেপো রেট বৃদ্ধি করেছে দেশের কেন্দ্রীয় ব্যাঙ্ক। মূল্যবৃদ্ধির চাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ওয়াকিবহাল মহলের পরামর্শ, কিস্তি না বাড়িয়ে আগের মতো রাখলে ঋণ শোধের মেয়াদও বাড়তে পারে। এই উদাহরণে মেয়াদ ২০ বছর থেকে বেড়ে প্রায় ২১ বছর হবে। তাতে মোট সুদের খরচও বাড়বে। তাই ঋণগ্রহীতাদের নিজেদের ব্যাঙ্কের সঙ্গে কথা বলে নতুন ইএমআইও ঋণ শোধের মেয়াদ জেনে নেওয়া উচিত।
যাঁদের ইতিমধ্যেই পরিবর্তনশীল সুদের হারে ঋণ রয়েছে, তাঁদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধির প্রভাব পড়তে পারে মাসিক ইএমআই অথবা ঋণ পরিশোধের মেয়াদে। তবে এই পরিবর্তন কতটা হবে তা নির্ভর করে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কীভাবে সুদের হার বাড়তি কার্যকর করছে, তার উপর।


