Bengal liberty : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচির পর সম্প্রতি বিমানে বসে থাকা অবস্থায় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধির ছবি প্রকাশ্যে এসেছে। সেই ছবি শেয়ার করে এবার রাহুলকে বিঁধে বিজেপি অভিযোগ, মিথ্যা ছড়িয়ে ক্লান্ত হয়ে এবার রাহুল বিদেশে পাড়ি দিয়েছেন।
সম্প্রতি ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলনে নামে ককরোচ জনতা পার্টি ও ইন্ডিয়া জোট। এই আন্দোলনের পর ভিয়েতনামে যেতে দেখা গিয়েছে রাহুলকে। এই প্রেক্ষাপটে রাহুলের বয়ানে একটি সংলাপ তৈরি করে লেখা হয়েছে, ‘মিথ্যা ছড়াতে ছড়াতে আমি ক্লান্ত। আমাকে কয়েকটা দিনের জন্য ভিয়েতনামে ঘুরে বেড়াতে দাও না। কেই বা জানতে পারবে।’ ভিডিওটিতে নীল শার্ট পরিহিত এক ব্যক্তিকে দেখা যাচ্ছে। যাকে রাহুল গান্ধী বলেই মনে হচ্ছে। ভিডিওটিতে সহযাত্রীকে বলতে দেখা গিয়েছে, বসে থাকা ব্যক্তিটি রাহুল গান্ধীই।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে ধরা পড়েছে, রাহুলকে বিদেশ সফরে যেতে ছুটি নিতে হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত জানিয়েছেন, রাহুল গান্ধীর একটি ব্যক্তিগত জীবন রয়েছে। এছাড়া বিরোধী দল নেতা হিসাবে তাঁর দায়িত্ব রয়েছে। তিনি যখনই বিদেশ সফরে যান, তখনই কোনও না কোনও গঠনমূলক কাজ করেন। তিনি সবসময় এমন কিছু করেন যা দেশের উপকারে আসে।


