Fire Crackers Arrest
বাজি ফাটানোর আনন্দে বন্দুক বের করে শূন্যে গুলি! সড়শুনায় গ্রেফতার এক

বাজি ফাটানোর আনন্দে বন্দুক বের করে শূন্যে গুলি! সড়শুনায় গ্রেফতার এক

Bengal Liberty : কালীপুজোর রাতে বাজি ফাটানোর আনন্দের মধ্যেই আচমকা বন্দুক বের করে শূন্যে গুলি চালানোর অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল সড়শুনা থানা এলাকার রক্ষিত পাড়ায়। ঘটনায় অভিযুক্ত রামপাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। কোথা থেকে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র পেলেন এবং গুলি চালানোর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

স্থানীয় সূত্রে খবর, ভোররাতে রক্ষিত পাড়ায় কয়েকজন মিলে বাজি ফাটাচ্ছিলেন। সেই সময় আচমকাই রামপাল নামে ওই ব্যক্তি একটি বন্দুক বের করেন। অভিযোগ, আনন্দের বশে শূন্যে পরপর দু’রাউন্ড গুলি চালান তিনি। আচমকা গুলির শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হয় আতঙ্কে। এরপরই স্থানীয়দের তরফে সড়শুনা থানায় খবর দেওয়া হয়।

অভিযোগ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তে নেমে অভিযুক্ত রামপালকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার হয়েছে কি না, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য মেলেনি। ধৃতের কাছে কী ভাবে বন্দুক এল, সেটি বৈধ কি না এবং এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।