W.B.S.S.C.
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি

Bengal Liberty : কলকাতা হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। বিচারপতি সৌগত ভট্টাচার্য ৭৯ জন শিক্ষক-শিক্ষিকাকে চাকরি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু এতদিন এসএসসি সেই নির্দেশ মানেনি। তাই এসএসসি’র বিরুদ্ধ্ব আদালত অবমাননার মামলা হয়েছিল। সেখানে এসএসসি’র তরফ থেকে আইনজীবী জানিয়েছিল, ৬ সপ্তাহের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের নিয়োগ করা হবে। সেইমতো বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। আইনজীবী আশীস কুমার চৌধুরী আদালতে বলেন, এই ৭৯ জনের প্রত্যেকেই যোগ্য শিক্ষক।

২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় তিনটি স্তরেই অংশ নিয়েছিলেন তাঁরা। চূড়ান্ত মেধাতালিকাতেও ৭৯ জন শিক্ষক-শিক্ষিকার নাম ছিল। ওই ৭৯ জনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান, এসএসসির গাফিলতির কারণেই তাঁদের চাকরি গিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য এসএসসিকে নির্দেশ দেন, সমস্ত দিক খতিয়ে দেখে শিক্ষক-শিক্ষিকাদের কাউন্সেলিংয়ের সুযোগ দিতে হবে। আদালতের নির্দেশের পরেও এসএসসি কোনও পদক্ষেপ করেনি। তারপর আদালত অবমাননার মামলা শুরু হয়। শুনানি চলাকালীন কমিশনের আইনজীবী জানান, ৬ সপ্তাহের মধ্যেই চূড়ান্ত নিয়োগ হবে মামলাকারীদের। মুচলেকাও দেওয়া হয় তাদের তরফে। তারপরেই বিজ্ঞপ্তি প্রকাশ করল এসএসসি। মামলাকারীরা জানিয়েছেন, এসএসসি বিজ্ঞপ্তি প্রকাশ করায় তাদের অনেকটাই সুরাহা হল।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।