জলের পাইপ লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা
জলের পাইপ লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা

জলের পাইপ লাইনে ফাটল, ব্যাহত ট্রেন পরিষেবা

Bengal Liberty : সোমবার সকালে আচমকা টালা ট্যাঙ্কের জলের পাইপ লাইনে ফাটল দেখা যায়। এর ফলে টালা অঞ্চল সংলগ্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। স্বভাবতই এই এলাকার মধ্য দিয়ে যাওয়া চক্ররেল পরিষেবাতেও প্রভাব পড়ে। সাময়িকভাবে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও দূরপাল্লার ট্রেন পরিষেবায় সময়সূচিতে কিছু বদল এনেছে পূর্ব রেল।

রেলের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা স্টেশনে জল জমে যাওয়ার কারণে কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস বেলা ১২টা ৫৫ মিনিটের পরিবর্তে দুপুর তিনটে কলকাতা স্টেশন ছাড়বে। কলকাতা-আজমগড় সাপ্তাহিক এক্সপ্রেস সকাল ১১টা ২৫ মিনিটের পরিবর্তে দুপুর দেড়টা নাগাদ কলকাতা স্টেশন ছেড়েছে। এছাড়াও নির্ধারিত সময়ের থেকে বেশ কিছুটা দেরিতে কলকাতা-শিলঘাট কাজিরাঙা এক্সপ্রেস সকাল ৯ টা ৫ মিনিটের পরিবর্তে কলকাতা স্টেশন দুপুর ১টায় ছেড়ে গিয়েছে।

এদিন সকালে টালা ট্যাংকের একটি ৭২ ইঞ্চির পাইপে ফাটল দেখা যায়। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চলছে। পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান পুর কমিশনার স্মিতা পাণ্ডে। তিনি জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এখন কত তাড়াতাড়ি ট্রেন পরিষেবা ও টালা এলাকার জনজীবন স্বাভাবিক হয়, এখন সেটাই দেখার।

Pushpak Bhattacharya
পুষ্পক ভট্টাচার্য

পুষ্পক ভট্টাচার্য একজন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করার পর ২০২৬-এ Bengal Liberty-তে সাংবাদিক হিসেবে তাঁর পেশাগত যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক সংবাদ এবং ক্রীড়া সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ। দেশ-বিদেশের সমসাময়িক ঘটনাপ্রবাহ, আন্তর্জাতিক রাজনীতি এবং খেলাধুলার নানা বিষযয়ের প্রতি বিশেষ ঝোঁক। ব্যস্ততার বাইরে বই ও সিনেমা সঙ্গী।