Weather Update
Bengal liberty Desk, ১৯ ডিসেম্বর, কলকাতা: বড়দিনের (Christmas) আগে কনকনে ঠান্ডা পড়ার প্রত্যাশা করা হলেও স্বাভাবিকের থেকে উপরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata Weather Alert)। বড়দিনের আগে পারদ পতনের সম্ভাবনা কম। আগামী পাঁচ দিন এমনই থাকবে আবহাওয়া! এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (west bengal weather forecast)।
শীতের পথে বাধা ‘ঝঞ্ঝা ‘(west bengal weather forecast)
কিন্তু কেন হঠাৎ শীতের প্রবেশে বাধা? আবহবিদরা জানাচ্ছেন, পূর্বে অসম এবং উত্তর-পশ্চিমে জম্মু-কাশ্মীরের উপর অবস্থান করছে একটি করে ঘূর্ণাবর্ত। এর পাশাপাশি উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা। ইরান সংলগ্ন এলাকায় নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অসমের উপরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। আর সেই জন্যই শীতের পথে সাময়িক বাধা তৈরি হয়েছে। এই একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতশূন্য দক্ষিণবঙ্গ (west bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (west bengal weather forecast)
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা। আজ, শুক্রবার পশ্চিমের জেলাগুলি সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সাতদিন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিলেও পরে আকাশ পরিষ্কারই থাকবে। কুয়াশার কোনও সতর্কবার্তা আপাতত নেই। শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই (west bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (west bengal weather forecast)
দক্ষিণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও উত্তরে ভরপুর শীতের আমেজ। তাপমাত্রার বড়সড় কোনও হেরফের নেই। হাওয়া অফিস সূত্রে খবর, দার্জিলিং (Darjeeling)-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। পার্বত্য এলাকা এবং ওপরের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ (Maldah) ও সংলগ্ন জেলা অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। তবে নতুন করে পারদ পতনের খুব একটা সম্ভাবনা নেই বলে পূর্বাভাস। উত্তরের আকাশে সকালে হালকা কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে (west bengal weather forecast)।

কলকাতার আবহাওয়া (west bengal weather forecast)
কলকাতায় (Kolkata) আগামী পাঁচ-সাত দিনে জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে ৷ হাওয়া অফিস সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় তারতম্য নেই আগামী কয়েকদিনে। মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। পরে পরিষ্কার আকাশ এবং শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। গতকাল, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৬ ডিগ্রি বেশি (west bengal weather forecast)।
