top bengali serial
Bengal Liberty Desk, ১৯ ডিসেম্বর, কলকাতা: এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় এসেছে বড়সড় চমক। দীর্ঘদিন শীর্ষে থাকা তৃণা-ইন্দ্রজিতের জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম’-কে (Parshuram) পিছনে ফেলে এক নম্বরে উঠে এল ‘পরিণীতা’ (Pareenita) । ‘পারুল’ ও ‘রায়ান’-এর অনবদ্য রসায়ন দর্শকদের মন জয় করেছে, যার ফলেই এই সপ্তাহে সর্বোচ্চ ৭.১ রেটিং তুলে নিয়েছে আপনাদের প্রিয় ধারাবাহিক ‘পরিণীতা’।অল্পের জন্য শীর্ষস্থান হাতছাড়া হয়েছে ‘পরশুরাম’ ধারাবাহিকের। পেয়েছে ৬.৯ রেটিং, জায়গা করে নিয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ‘রাঙ্গামতী তীরন্দাজ’ ( Rangamoti Tirandaj) যার রেটিং মিলেছে ৬.৮ (Top bengali serial)।
শেষ সম্প্রচারেও টিআরপি তালিকায় জগদ্ধাত্রী (Top bengali serial)
তবে এই সপ্তাহে স্বস্তিকা দত্তের (Swastika Dutta) ধারাবাহিক ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ (Professor Bidya Banerjee) প্রথম পাঁচে থাকলেও প্রথম তিনে ঢুকতে পারেনি। ধারাবাহিকটি পেয়েছে ৬.৬ রেটিং, এবং রয়েছে চতুর্থ স্থানে। অন্যদিকে শেষ পর্ব সম্প্রচারের আগেও টিআরপি তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে জগদ্ধাত্রী – স্বয়ম্ভু’র ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri ) ধারাবাহিক পেয়েছে ৬.৪ রেটিং।
ষষ্ঠ স্থানে যৌথভাবে রয়েছে ‘ও মোর দরদিয়া’ ( O Mor Dorodiya) এবং ‘বেশ করেছি প্রেম করেছি’(Besh Korechi Prem Korechi) দুটিই পেয়েছে ৬.২ রেটিং। অপরদিকে নায়িকা বদলের পর গল্পে কিছুটা গতি এলেও ফের পিছিয়ে পড়েছে জীতু – শিরিনের ( Jeetu – Shirin) ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’( Chiradini Tumi Je Amar) , তবে কী নায়িকা পরিবর্তনে এই পরিণতি? অন্যদিকে ‘আমাদের দাদামণি’-র (Amader Dadamoni) সঙ্গে যৌথভাবে অষ্টম স্থানে রয়েছে এই সিরিয়াল, দু’টিই পেয়েছে ৫.৯ রেটিং। নবম স্থানে রয়েছে ‘চিরসখা’ (৫.৮) (Chirosokha)এবং তালিকার শেষে ৫.৭ রেটিং নিয়ে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowarbhata) ধারাবাহিক ।
সব মিলিয়ে এই সপ্তাহের টিআরপি তালিকা বলছে, জমজমাট গল্প আর চরিত্রের রসায়নই শেষ পর্যন্ত দর্শকের ভোট টেনে নিচ্ছে (Top bengali serial)।

