suvendu adhikari at hinjal gonge
Bengal Liberty: একাধিক জল্পনা,পরিকল্পনার শেষে বসিরহাট হিঙ্গলগঞ্চে মিছিল সম্পন্ন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন, পশ্চিমবঙ্গ জুড়ে হওয়া দুর্নীতির বিরোধিতা করে, তৃণমূল সরকারের বিরুদ্ধে মিছিল করেন ও সব শেষে বক্তৃতা দেন। সম্প্রতি চুরি, দুর্নীতি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন এবং SIR নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে ‘পরিবর্তন সংকল্প যাত্রা ‘ -তে অংশগ্রহণ করেন তিনি (Suvendu Adhikari at Hingalganj)।
পদযাত্রার শেষে শুভেন্দু অধিকারী বলেন, ” আমি মমতা ব্যানার্জীকে হারানোর লোক।” পাশাপাশি আসন্ন বিধানসভা ভোটকে মাথায় রেখে তিনি বলেন,” হিঙ্গলগঞ্জ সংরক্ষিত আসন।” দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, হিঙ্গলগঞ্জে সেতু কিংবা রাস্তা কোনোটারই উন্নয়ন হয়নি। শাসক দলকে আক্রমণ করে তিনি বলেন,” একজন বিড়ি বাঁধতো সৈদুল গাজী, অপরজন উপপ্রধান মুড়ি ভাজত। উন্নয়ন আসবে কোথা থেকে!”
প্রসঙ্গত, (Suvendu Adhikari at Hingalganj)
উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ বিধানসভার বাইলানি বাজারে শুভেন্দু অধিকারীর পদযাত্রা ও জনসভা করার পরিকল্পনা ছিল। শুভেন্দু অধিকারীর দুটি কর্মসূচি করার পরিকল্পনা থাকলেও জনসভার অনুমতি মেলেনি। অগত্যা পরিবর্তন পদযাত্রায় অংশগ্রহণ করে জনগণের উদ্দেশ্যে কয়েকমিনিট বক্তব্য রাখেন তিনি।
বৃহস্পতিবার রাতে এই সভার জন্য লাগানো বিজেপির পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই নিয়ে শুরু হয় বিতর্ক। তবে সব বিতর্ককে উড়িয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা। আগামী দিনে একাধিক জনসভা করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি আইনি বেড়াজালে জনসভা বাতিল হলেও পদযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় তিনি বক্তৃতার শেষে বলেন, ” দেখবে জ্বলবে লুচির মতো ফুলবে (Suvendu Adhikari at Hingalganj)।”
এদিন হাইকোর্ট অনুমতিতে এই মিছিলটি হয়। কিন্তু, পুলিশের অসহযোগিতার জন্য সভাটি বাস্তবায়িত করা সম্ভব হয়নি। বিষয়টা নিয়ে বিরোধী দলনেতা মিছিল চলাকালে ক্ষোভ প্রকাশ করেছেন ।

