pm modi's Taherpur meeting
pm modi's Taherpur meeting

SIR: ‘অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্যেই SIR-এর বিরোধিতা তৃণমূলের’, অডিওবার্তায় আর কী বললেন মোদি? SIR

Bengal liberty Desk, ২০ ডিসেম্বর, কলকাতা: ফের বাংলার আসার কথা বলে ভাষণ শেষ করলেন প্রধানমন্ত্রী। ‘জয় নিতাই’, থেকে শুরু করে ‘বন্দে মাতরম’ বলে সভা শেষ করলেন মোদি।আজ, শনিবার সকাল থেকেই ঘন কুয়াশায় মোড়া ছিল কলকাতা সহ পাশ্ববর্তী জেলা। বাংলায় SIR -এর আবহে কলকাতায় পৌঁছে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েও ফিরতে হয় প্রধানমন্ত্রীর কপ্টারকে। নিরাপত্তার কারণে সড়কপথেও প্রধানমন্ত্রীর সভাস্থলে যাওয়ার পরিকল্পনা বাতিল করা হয়। সবশেষে কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল মাধ্যমে তাহেরপুরে সভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। শুরুতেই এ দিন প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।

ভার্চুয়াল মাধ্যমে প্রধানমন্ত্রীর অডিও বার্তায় মাত্র ১৬ মিনিটের ওই বক্তব্যে উন্নয়ন থেকে প্রকল্প, অনুপ্রবেশ থেকে দুর্নীতি, বিহার ভোটের ফল থেকে ডবল ইঞ্জিন সরকার, SIR প্রসঙ্গ থেকে ত্রিপুরার সঙ্গে তুলনা, বাম সরকারের পতন সবই ছুঁয়ে গেলেন মোদি। তার সঙ্গেই পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিকে জেতানোর ডাকও দিলেন তিনি। তাহেরপুরের সভাস্থলে অপেক্ষারত বিজেপি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে অডিওবার্তায় প্রধানমন্ত্রী বলেন, “এ-রাজ্যের জন্য ইচ্ছে বা টাকা কোনওটারই অভাবই নেই। কিন্তু, কাটমানি, কমিশনের জন্য সেই প্রকল্প আটকে যাচ্ছে। তৃণমূল মোদির বিরোধিতা করবে, তা ১০০ বার করুক। কিন্তু, পশ্চিমবঙ্গের উন্নয়নকে তারা কেন আটকে রাখছে? এ-রাজ্যের সাধারণ মানুষের স্বপ্নভঙ্গ করার কাজ যেন তারা না করে। বিজেপিকে একবার একটা সুযোগ দিন আপনারা দেখুন কী উন্নয়ন করি।”

অনুপ্রবেশ ও SIR ইস্যুতে কী বললেন মোদি? (SIR)

তাহেরপুর পৌঁছনোর আগেই এ দিন চাকদহে জাতীয় সড়কে ‘গো ব্যাক মোদি’ প্ল্যাকার্ড দেখা যায়।তৃণমূলের তরফে এই পোস্টার দেওয়া হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। এ প্রসঙ্গে মোদির বার্তা, “গো ব্যাক অনুপ্রবেশকারী বলা উচিত। কিন্তু গো ব্যাক মোদি বলে ওরা। অনুপ্রবেশকারীদের বলে না। অনুপ্রবেশকারীদের মদত দেওয়ার জন্যেই SIR-এর বিরোধিতা করছে তৃণমূল।” তবে যে মতুয়া সম্প্রদায়ের মানুষেররা এ দিন অপেক্ষা করছিলেন তাহেরপুরের সভায় সেই মতুয়াদের উদ্দেশ্যে কোনও বার্তা দিতে শোনা যায়নি প্রধানমন্ত্রীকে।

‘বন্দেমাতরম’ প্রসঙ্গ (SIR)

এ দিনের বক্তব্যেও ‘বন্দে মাতরমে’র সার্ধশতবর্ষ উপলক্ষে তার স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলে আনেন মোদি। তিনি বলেন, “বাংলাভাষা ভারতের ইতিহাস, সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। বন্দে মাতরম তারই অংশ। সম্প্রতি সংসদে বন্দে মাতরম নিয়ে আলোচনা হয়েছে। এই বাংলাতেই জন্মেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। যখন দেশ পরাধীন, তখন ঋষি বঙ্কিম ‘বাবু’ বন্দে মাতরমের মাধ্যমে স্বাধীনতার মন্ত্র দিয়েছিলেন। এখন বিকশিত ভারতের মন্ত্র বন্দে মাতরম।”

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury