Jeetu Kamal
Bengal liberty Desk, ২১ ডিসেম্বর, কলকাতা: জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirandini Tumi Je Amar) আবারও চর্চার কেন্দ্রে। ‘আর্য-অপর্ণা’র বিয়ে পর্ব সম্প্রচারিত হলেও, তার আড়ালেই নতুন করে আলোচনায় উঠে এলেন ধারাবাহিকের নায়ক জিতু কমল। সম্প্রতি অভিনেতার একটি ফেসবুক পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা।
অভিনেতার লেখা পোস্টের ব্যাখ্যা (Jeetu Kamal)
জিতু লেখেন,“অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। না অতিরিক্ত সাহায্য করা, না সাহায্য নেওয়া, না ভালোবাসা, না অতিরিক্ত সম্মান দেখানো।”
এই পোষ্ট সোশ্যাল মিডিয়ায় দেখার পরই অনুরাগীদের একাংশের প্রশ্ন তবে কি বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই এই উপলব্ধি?

বাস্তব জীবনের অভিজ্ঞতা নাকি নতুন নায়িকার সাথে দ্বন্দ্ব?
উল্লেখ্য, দিতিপ্রিয়া রায়ের (Ditipriya Roy)ধারাবাহিক ছেড়ে যাওয়ার পর নতুন ‘অপর্ণা’ হিসেবে শিরিনের আগমন ঘিরে কম আলোচনা হয়নি। শুটিং সেটে জিতুর বাড়তি সহযোগিতা, এমনকি নিজের পাওয়া সেরা অভিনেতার পুরস্কার শিরিনের (Shirin Paul)হাতে তুলে দেওয়া । সব মিলিয়ে অভিনেতার আচরণ নিয়ে দর্শকদের একাংশের মধ্যে তৈরি হয় প্রশ্ন।
অনেকের মতেই, যদি কেউ জিতুর সেই পুরস্কারের প্রকৃত দাবিদার হয়ে থাকেন, তিনি দিতিপ্রিয়া। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি জিতু নিজে। তবে তাঁর সাম্প্রতিক পোস্ট ঘিরে নতুন করে জল্পনা-তবে কি সহকর্মীকে এগিয়ে রাখতে গিয়ে নিজেই মানসিক চাপে পড়েছেন অভিনেতা?
এদিকে ধারাবাহিকের সম্প্রচার কৌশল নিয়েও উঠছে প্রশ্ন। ‘আর্য-অপর্ণা’র বিয়ে ঘিরে অতিরিক্ত প্রচার, চরিত্রের আবেগী মোড়-সবকিছুই কি অভিনেতার চোখে বাড়াবাড়ি মনে হচ্ছে? নাকি নতুন নায়িকার সঙ্গেও তৈরি হচ্ছে দূরত্ব?
অন্যদিকে জিতু কমলের (Jeetu kamal) সাম্প্রতিক এক ভিডিও ঘিরেও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। সেখানে তিনি বলেন, “বোকারা প্রেমে পড়ে। তারা কিছু না বুঝেই ভালোবাসে। তারা শুধু চায়, যাকে ভালোবাসে সে ভালো থাকুক… তারপর তারা বোকা হয়ে যায়। আমিও সেই বোকাদের দলে।”
এই কথাগুলোর মধ্যেই অভিনেতার ব্যক্তিগত অভিজ্ঞতার ছাপ খুঁজে পাচ্ছেন অনেকেই।
ভিডিওতে জিতুর চিন্তিত মুখ, থমকে যাওয়া দৃষ্টি এবং কণ্ঠের ভারী আবেগ দেখে অনুরাগীদের একাংশের মত, এটি শুধুই চরিত্রের আবেগ নয়, বরং বাস্তব জীবনের কষ্টের প্রতিফলন। বিশেষ করে ধারাবাহিকের বিয়ে পর্বের ঠিক সময়ে এমন ভিডিও পোস্ট করায় প্রশ্ন উঠছে তবে কি নায়কের মনে জমে থাকা না-বলা কথাই এবার সামনে এল?
