Howrah amta incident
Howrah amta incident

Howrah Amta incident: আমতায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার জনের মৃত্যু (Howrah Amta incident)

Bengal Liberty: মর্মান্তিক ঘটনা! ঘুমন্ত অবস্থায় পুড়ে মৃত্যু হয়েছে একই পরিবারের চার জনের। মৃতদের মধ্যে রয়েছেন নবম শ্রেণির এক ছাত্রীও। রবিবার গভীর রাতে হাওড়ার আমতা থানা এলাকার জয়পুর ব্লকের ঝামটিয়া অঞ্চলের সাউড়িয়া গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে (Howrah Amta incident)।

খবর মিলেছে (Howrah Amta incident)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা হলেন ভারু দলুই (৮০), দুধকুমার দলুই (৪৫), তাঁর স্ত্রী রত্না দলুই (৩৫) এবং তাঁদের কন্যা শম্পা দলুই (১৫)। ওই পরিবারের একমাত্র ছেলে পরিযায়ী শ্রমিক। শুধু তিনি বেঁচে আছেন। ঘটনার সময় বাড়িতে ছিলেন না তিনি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার গভীর রাতে হঠাৎই বাড়ির ভিতর থেকে আগুনের লেলিহান শিখা দেখতে পান প্রতিবেশীরা। দেখতে পেয়েই তড়িঘড়ি পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেয় তাঁরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষনে সব শেষ। ঘরের ভিতর থেকে উদ্ধার হয় পরিবারের চার জনের দগ্ধ দেহ।

মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ। গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে (Howrah Amta incident)।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury