PM MODI
Bengal Liberty: বাংলাদেশে থাকা ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের(AIMSA)।
পড়শি দেশে পড়ুয়াদের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়ে সোমবার চিঠি দিয়েছে AIMSA। ওই সংগঠন চিঠিতে লেখেন, বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব এবং রাজনৈতিক অচল অবস্থার কারণে বহু ভারতীয় পড়ুয়া আতঙ্কের মধ্যে সে দেশে কোনও রকমের দিন কাটাচ্ছেন।
চিঠিতে ভারত সরকারের উদ্দেশ্যে লেখা রয়েছে, বিদেশে পড়াশোনা করতে যাওয়ার সময় ভারতীয় পড়ুয়ারা এই ভেবেই যান, সংশ্লিষ্ট দেশে কোনও গুরুতর পরিস্থিতি তৈরি হলে ভারত সরকার তাঁদের পাশে এসে দাঁড়াবে। এই কারণেই AIMSA প্রধানমন্ত্রীকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানিয়েছেন।
বাংলাদেশে অশান্তির প্রেক্ষাপট (Bangladesh)
ইনকিলাব মঞ্চের অন্যতম প্রধান উদ্যোক্তা মৃত্যুর পর ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় নতুন করে বিক্ষোভ শুরু হয়। উল্লেখ্য, এই ইনকিলাব মঞ্চ হল বাংলাদেশের জুলাই জুলাই আন্দোলনের চালিকাশক্তি। পরিস্থিতির গুরুত্ব বুঝে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে, ২০ ডিসেম্বর জাতীয় শোক দিবসও ঘোষণা করে। এছাড়াও বাংলাদেশে হিন্দুধর্মাবলম্বী এক ব্যক্তির নৃশংস হত্যার ঘটনাও সামনে এসেছে।
এহেন উত্তাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশে থাকা ভারতীয় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে বলে মনে করছে AIMSA।
