West Bengal weather forecast
Bengal liberty Desk, ৩ জানুয়ারি, কলকাতা: টানা কয়েক দিন হাড় কাঁপানো ঠান্ডার পর কলকাতা (Kolkata) ও দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত শীতের তীব্রতা কিছুটা কমেছে (West Bengal weather forecast)। দু’দিন ১১ ডিগ্রির ঘরে নেমে শীতের কামড় বাড়ালেও, ধীরে ধীরে পারদ ঊর্ধ্বমুখী। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী নয় বলেই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Offfice)। সামনে ফের তাপমাত্রা কমার পাশাপাশি উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। আজ, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক (West Bengal weather forecast)।
কী বলছে হাওয়া অফিস (West Bengal weather forecast)
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তার পরের ২৪ ঘণ্টা তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে এরপর আবার শীতের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে (West Bengal weather forecast)। পরবর্তী দু’দিনে নতুন করে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও, তার পরের তিন দিনে ধাপে ধাপে আরও দু’ডিগ্রি করে পারদ নামতে পারে (West Bengal weather forecast)।
দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)

দক্ষিণবঙ্গের আকাশ আপাতত শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে শীত কিছুটা কমলেও সকালের দিকে কুয়াশার দাপট বজায় থাকবে (West Bengal weather forecast)। নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ভোরের দিকে দৃশ্যমানতা কমে ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে (West Bengal weather forecast)।
উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)
উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস (West Bengal weather forecast)। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে দৃশ্যমানতা ১৯৯ মিটার থেকে কমে ৫০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। দার্জিলিঙে শনিবার ও রবিবার হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে (West Bengal weather forecast)।
কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)

কলকাতায় আপাতত শীতের তীব্রতা কিছুটা কমেছে। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। শুক্রবার শহরে পারদ নেমেছিল ১৩.১ ডিগ্রিতে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৩.২ ডিগ্রির বেশি ওঠেনি। চলতি মরসুমে এখনও পর্যন্ত বুধবারের ১১ ডিগ্রি সেলসিয়াসই কলকাতার শীতলতম দিন (West Bengal weather forecast) হিসেবে নথিভুক্ত রয়েছে। আপাতত তাপমাত্রা বাড়লেও, খুব শিগগিরই ফের ঠান্ডা বাড়তে পারে বলেই পূর্বাভাস হাওয়া অফিসের (West Bengal weather forecast)।
