Dilip Ghosh
Bengal Liberty: দিলীপ ঘোষ (Dilip Ghosh) কি বকা খেয়েছেন? কেন্দ্রীয় নেতৃত্ব এবং RSS-এর ধমক খেয়ে কি শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন না তিনি? এই জল্পনা ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিজেপির অন্দরে।
কেন বকা খেলেন দিলীপ (Dilip Ghosh)?

বিজেপি সূত্রে জানা যাচ্ছে, সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাম মন্দির নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন, যা RSS এবং বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের ভালো লাগেনি। অভিযোগ সরাসরি নাগপুরে গিয়ে পৌঁছয়। RSS প্রধান মোহন ভাগবত দিলীপের এমন মন্তব্য নিয়ে ক্ষোভ পোষণ করেন। প্রধানমন্ত্রী মোদির কাছেও এই খবর যায়। তারপর কেন্দ্র থেকে নির্দেশ আসে, দিলীপ ঘোষকে আর সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে দেওয়া যাবে না। সেই কারণে, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী গতকাল বেলা ৩:৩০-এ সাংবাদিক বৈঠক হওয়ার কথা ছিল দিলীপের। সেটা পার্টি বাতিল করে দেয়।
মমতার ‘গুপ্তচর’ দিলীপ (Dilip Ghosh)
মমতা বন্দ্যোপাধ্যায় মহা কুম্ভকে ‘মৃত্যু কুম্ভ’ বলে দাগিয়ে দিয়েছিলেন। রাজনৈতিক মহলের সমালোচনা, দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁচর। ফলে, তিনি তো রাম মন্দির নিয়ে প্রীতিকর শব্দ প্রয়োগ করবেন-ই। এতে নতুন কিছু নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষকে গুপ্তচর হিসাবে বিজেপিতে পাঠিয়েছেন। যাতে, নির্বাচনের পূর্বে গেরুয়া শিবিরের সব গোপন তথ্য এবং ভোটের ব্লু-প্রিন্ট আই-প্যাকের হাতে তুলে দেওয়া যায়।
রাম মন্দির নিয়ে কি বলেছেন দিলীপ (Dilip Ghosh)?
মন্দির-মসজিদ রাজনীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে দিলীপ বলেছেন, ‘রামমন্দির করেও সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় পরাজয়ের শিকার হয়েছে বিজেপি!’ খবরটি ‘টাইমস অফ ইন্ডিয়া’-তে প্রকাশিতও হয়েছে। ফলে, আপাতত কেন্দ্রীয় নেতৃত্বের ধমকে দিলীপকে সাইডলাইন করল খোদ পার্টিই।
