West Bengal weather forecast
West Bengal weather forecast

রবিতে বাড়ল তাপমাত্রা, মঙ্গলে ফের খেলা শুরু শীতের, West Bengal weather forecast কেমন খাকবে আজকের আবহাওয়া? জেনে নিন…

Bengal liberty Desk, ৪ জানুয়ারি, কলকাতা: দক্ষিণবঙ্গে আপাতত উধাও শীত (West Bengal weather forecast)। কিছুটা কমেছে শীতের কাঁপুনি। কিছুটা বাড়বে তাপমাত্রা। তবে কুয়াশার ঘনঘটা! কলকাতার পাশাপাশি গাঙ্গেয় বঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। পাবর্ত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (West Bengal weather forecast)।

কলকাতার আবহাওয়া (West Bengal weather forecast)

নতুন বছরের শুরুতেই কনকনে ঠান্ডার অনুভূতি পেয়েছিল কলকাতা (West Bengal weather forecast)। পারদ পতন হয়েছিল ১১ ডিগ্রিতে। গতকাল, শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। আজ, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি (West Bengal weather forecast)।

জাঁকিয়ে শীত কবে (West Bengal weather forecast)?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস (West Bengal weather forecast), মূলত পশ্চিমী ঝঞ্ঝার জেরে এই তাপমাত্রা বৃদ্ধি হয়েছে। উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে। তবে এই ঝঞ্ঝা কাটিয়ে আগামী মঙ্গলবার থেকে আবার পারদপতন শুরু হবে। নতুন সপ্তাহেই ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা। তবে আগামী ৪৮ ঘণ্টায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এরপর পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হলে উত্তুরে হাওয়া ফের ঢুকবে বঙ্গে (West Bengal weather forecast)।

দক্ষিণের আবহাওয়া (West Bengal weather forecast)

West Bengal weather forecast
West Bengal weather forecast

শীতের আমেজ কমেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে (West Bengal weather forecast) পারদ ঊর্ধ্বমুখী হওয়ায় তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে। হাওয়া অফিস সূত্রে খবর (West Bengal weather forecast), আগামী দু’দিন একই রকম থাকবে আবহাওয়া। কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা একই রকম থাকবে আবহাওয়া। মঙ্গলবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী ২-৩ দিনে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। আজ, রবিবার মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলির পারদ ১০-১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)। পাশাপাশি দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে কুয়াশার দাপট বজায় থাকবে (West Bengal weather forecast)।

উত্তরের আবহাওয়া (West Bengal weather forecast)

দক্ষিণবঙ্গে পারদ বাড়লেও, উত্তরে তাপমাত্রা আরও কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (West Bengal weather forecast)। উত্তরবঙ্গে শীতের প্রভাব বিরাজমান। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের চার জেলায় বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা (West Bengal weather forecast)। দার্জিলিংয়ের পার্বত্য উঁচু এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং জেলা-সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা ২-৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। মালদহ ও সংলগ্ন জেলায় অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে জেলায় তাপমাত্রা থাকবে ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে (West Bengal weather forecast)।

[embedyt] https://www.youtube.com/watch?v=02vlrgdk6Ig[/embedyt]

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury